শীতলকুঁচি , ১০ এপ্রিল:-কলঙ্কিত হল উত্তরবঙ্গ, ভোটের সময় গন্ডগোল, বোমাবাজির ঘটনা মধ্য থেকে দক্ষিণবঙ্গে ঘটেছে যুগের পর যুগ । এই মস্তানরাজ্ উত্তরবঙ্গে থাকলেও খুন খারাপি বা মারপিটের ঘটনা প্রায় হয় না । সেখানে নক্সাল আন্দোলনে হয়তো অনেক প্রাণ গিয়েছিলো কিন্তু তাও ১৯৭২ পরে শান্তিপূর্ণ ভোটই হয়েছে চিরকাল। হয়তো বাম জমানায় ভোট কারচুপির ঘটনা সামনে আসলেও প্রাণ যাওয়ার ঘটনা ঘটে নি । এবারের ভোট টেনশনে ভরা। তারই ঘটনা ঘটলো কোচবিহারের শীতলকুঁচিতে । সকাল থেকেই উত্তপ্ত এই অঞ্চল। বিগত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে সুবিধাজনক অবস্থায় ছিল তৃণমূল তা সত্বেও সকাল থেকে এই অঞ্চল উত্তপ্ত এবং ভোট দিতে গিয়ে খুন হল ১৮ বছরের তরুণ আনন্দ বর্মন। বিজেপির দাবি তৃণমূল গুন্ডার হাতে মৃত্যু হয়েছে । তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় সি এন পোর্টাল কে জানালেন যে সেন্ট্রাল ফোর্স গুলি করে তিন জনকে খুন করেছে।তদন্ত চলেছে ।
Related Articles
বেলুড় স্টেশন রোড এলাকায় আগুন।
হাওড়া, ১৮ আগস্ট:- বেলুড় স্টেশন রোডের জুটমিলের শ্রমিক আবাসন সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার সেখানে রাস্তা তৈরির সময়ে হঠাৎই আগুন লেগে যায়। বেশ কয়েকটি পিচের ড্রামে পরপর আগুন লাগে। পাশের দুটি কারখানাতেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। তবে দমকলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিন স্থানীয় মানুষ প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলের […]
নিরাপত্তা জোরদার করতে স্নিফার ডগ দিয়ে তল্লাশি হাওড়া ও শেওড়াফুলি স্টেশনে।
সোজাসাপটা ডেস্ক, ১৪ আগস্ট:- ১৫ আগস্ট উপলক্ষে স্নিফার ডগ দিয়ে স্টেশন চত্তর থেকে রেল লাইন তল্লাসি চালালো শেওড়াফুলির জিআরপির পুলিশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ হাওড়া – বর্ধমান মেন লাইন শাখার শেওড়াফুলি জংশন স্টেশন। স্টেশন চত্তরটিকে নিরাপত্তা চাদরে মুরে ফেলা হয়েছে। পুলিশকর্মীদের নজর দাড়ির পাশাপাশি স্নিপার ডগ দিয়ে স্টেশন চত্তরের সমস্ত জায়গা সহ রেল লাইনের বিভিন্ন জায়গায় তল্লাসি […]
থানায় ডেকে গ্রেপ্তারের অভিযোগ দুই বিজেপি নেতাকে।
হুগলি, ২ সেপ্টেম্বর:- থানায় ডেকে গ্রেফতার গ্রেফতারের অভিযোগ বিজেপির দুই নেতাকে। ধৃত দুজন হলেন বাঁশবেড়িয়া মন্ডলের যুব সভাপতি বিশ্বজিৎ দাস এবং যুব নেতা বিষ্ণু চৌধুরী। ধৃত দুজনকে আজ চুঁচুড়া আদালতে তোলা হয়। আদালতের সামনে উপস্থিত ছিলেন বিজেপির হুগলী সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি সুরেশ সাউ সহ বিজেপি নেতৃত্বরা। সুরেশবাবুর অভিযোগ গতকাল রাতে ওই দুই নেতাকে […]









