ব্যারাকপুরঃ, ৯ এপ্রিল:- বরাহনগরের বিজেপির তারকা পার্থী পার্নো মিত্রের সমর্থনে শুক্রবার বেলার দিকে এক শুবিশান রোড শো করলেন মহাগুরু তথা বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। এদিন মহাগুরু বিজেপি প্রার্থী পার্নোর সমর্থনে বরাহনগর সিঁথি মোড় থেকে বিটি রোড ধরে প্রায় তিন কিলোমিটার রোড শোয়ে অংশ নেন। মিঠুনের রোড শোটি ডানলপ মোড়ে এসে শেষ হয়। এদিন বরাহনগরের বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো চলাকালীন কর্মী-সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল ছোখে পড়ার মত। মহাগুরুর এদিনের রোড শোয়ে রাস্তার দুপাশে অগুন্তি সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন,তাকে এক পলক চোখের দেখা দেখতে। মিঠুনের উপস্থিতিতে এদিনের রোড শোটি কার্যত জনজোয়াড়ের চেহারা নিয়েছিল। তবে অশান্তি এড়াতে এদিনের মিছিলে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল রীতিমত আঁটসাঁট।
Related Articles
ফুটবলে দর্শকদের মাঠমুখো করতে ফুটবল প্রতিযোগিতা সিঙ্গুরে।
হুগলি, ২২ নভেম্বর:- ফুটবলের দর্শকদের মাঠ মুখো করতে কোবিড প্রোটোকল মেনে অনুষ্ঠিত হয়ে গেল অনাথ স্মৃতি শিল্ড ও কৃপানাথ বর্মা স্মৃতি রানার্স আপ কাপের ফুটবল ফাইনাল খেলা। সিঙ্গুর ক্লাবের পরিচালনায় সিঙ্গুর অবনী ময়দানে গত ১২ ই নভেম্বর থেকে শুরু হয়েছিল আট দলীয় নকআউট প্রতিযোগিতা। সোমবার ফাইনাল খেলা আনুষ্ঠিত হয় সিঙ্গুর ক্লাব ও উত্তর ২৪ পরগনার […]
উত্তরপাড়ায় সিপিএম প্রার্থীর ব্যানার, পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ।
হুগলি, ১০ এপ্রিল:- উত্তরপাড়া পুরসভার ৭,১০ ও ১৪ নম্বর ওয়ার্ড রাজেন্দ্র এভিনিউ দ্বারিক জঙ্গল রোড, মাখলার ২০ ও ২৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় শ্রীরামপুরের বাম প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে দেওয়া পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। কে বা কারা এই কাজ করেছে তা না জানা গেলেও সিপিআইএম এর দাবী দীপ্সিতা জিতবে তাই প্রচারে বাধা দেওয়া […]
মহারাষ্ট্রের সোনা স্মাগলার গ্রেপ্তার উত্তরপাড়ায়।
হুগলি, ১৩ আগস্ট:- উত্তরপাড়ায় গ্রেফতার মহারাষ্ট্রের সোনা স্মাগলার! উদ্ধার একশ দশ গ্রাম সোনা নগদ ১৪ লক্ষ টাকা। চন্দননগর পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপাড়া থানার বিপরীতে একটি ভাড়া ঘরে চলত এই স্মাগলিং।আসল সোনার সঙ্গে খাদ মিশিয়ে তৈরী হত নকল সোনার বার। সূত্র মারফত বেআইনি এই কারবারের খোঁজ পেতেই তল্লাসী চালায় পুলিশ। উদ্ধার হয় সোনা ও নগদ […]











