ব্যারাকপুরঃ, ৯ এপ্রিল:- বরাহনগরের বিজেপির তারকা পার্থী পার্নো মিত্রের সমর্থনে শুক্রবার বেলার দিকে এক শুবিশান রোড শো করলেন মহাগুরু তথা বলিউড তারকা মিঠুন চক্রবর্তী। এদিন মহাগুরু বিজেপি প্রার্থী পার্নোর সমর্থনে বরাহনগর সিঁথি মোড় থেকে বিটি রোড ধরে প্রায় তিন কিলোমিটার রোড শোয়ে অংশ নেন। মিঠুনের রোড শোটি ডানলপ মোড়ে এসে শেষ হয়। এদিন বরাহনগরের বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো চলাকালীন কর্মী-সমর্থকদের উৎসাহ ও উদ্দীপনা ছিল ছোখে পড়ার মত। মহাগুরুর এদিনের রোড শোয়ে রাস্তার দুপাশে অগুন্তি সাধারণ মানুষ জড়ো হয়েছিলেন,তাকে এক পলক চোখের দেখা দেখতে। মিঠুনের উপস্থিতিতে এদিনের রোড শোটি কার্যত জনজোয়াড়ের চেহারা নিয়েছিল। তবে অশান্তি এড়াতে এদিনের মিছিলে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা ছিল রীতিমত আঁটসাঁট।
Related Articles
বেহাল রিষড়ার বামুনারী রোড , ক্ষোভ স্থানীয়দের।
হুগলি , ১১ সেপ্টেম্বর:- রিষড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে দিল্লি রোড থেকে রিষড়া স্টেশন যাওয়ার প্রধান রাস্তা বামুনারী রোডটি দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তার এই বেহাল দশায় ক্ষোভ জমেছে এলাকার বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকলেও কোনো হেলদোল নেই তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের। যদিও জেলাপরিষদ থেকে ৪৫ লক্ষ টাকা অনুমোদন হয়েছে। স্থানীয় বাসিন্দারা বারবার পঞ্চায়েতে জানালেও […]
চিন্ময় চট্টোপাধ্যায় এর মৃত্যুতে শোকোস্তব্ধ খড়দহ।
খড়দহ, ১৬ আগস্ট:- আজ খড়দহ শহরের বিভিন্ন ক্লাবগুলোতে ও খড়দহ শহর তৃণমূলে কংগ্রেসের পার্টি অফিস থেকে তার মরদেহের উপর তৃণমূলের কংগ্রেসের পতাকা ও মাল্যদান করা হয়। মাল্যদান করেন খড়দহ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকণ্ঠ বণিক আর এই শেষ যাত্রায় সব সময় সাথী হিসাবে দেখা যায় প্রাপ্তন খেলোয়াড় রঞ্জিত মুখার্জী ও ব্যারাকপুর এর বিধায়ক রাজ চক্রবর্তীকে। […]
মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজ নিজের হাতে ভাঙলেন সিভিক ভলেন্টিয়ার।
প্রদীপ বসু, ১৭ মে:- নসিবপুর গ্রামপঞ্চায়েত এলাকায় মুখ্যমন্ত্রীর উন্নয়নের কাজ বাঁশ দিয়ে ভাঙলেন সিঙ্গুর থানার সিভিক ভলেন্টিয়ার। সিসি টিভি ফুটেজ প্রকাশ্যে।নসিবপুর থেকে নান্দা যাওয়ার রাস্তায় মানুষের সুবিধার জন্য হুগলি জেলা আরএমসি এর অর্থে লাগানো হয়েছিল হাই মাস্ট লাইট। আর সেই লাইট বাঁশ দিয়ে ভেঙে দিতে দেখা গেলো সিঙ্গুর থানার সিভিক ভলেন্টিয়ার সুরজিৎ ধারাকে। এই ঘটনার […]




