চিরঞ্জিত ঘোষ , ৮ এপ্রিল:- চতুর্থ দফার ভোট প্রচারের শেষ লগ্নে এসে চন্ডীতলা বিধানসভার ঝড় তুললেন অভিনেতা সাংসদ দেব। এদিন সকালে চন্ডীতলার বিভিন্ন রাস্তায় রোড শো করে এই কেন্দ্রে দু’বারের জয়ী তৃণমূল প্রার্থী স্বাতী খন্দকারকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানালেন দেব। এদিন খুব সকাল থেকেই চন্ডীতলার মানুষ এসে ভিড় জমিয়েছিলেন। দেবের যাত্রা পথের দু’ধারে তাদের তাদের প্রিয় তারকা। কে দেখে আপ্লুত হয়ে পড়েন দেব। হাত নেড়ে চন্ডীতলা মানুষকে অভিনন্দন জানান তৃণমূল সাংসদ। আজকের এই বিপুল সংখ্যক জনসমাবেশের অধিকাংশ ছিলেন মহিলা। এই কেন্দ্রের প্রার্থী জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জোয়ারে ভেসে গেছে সারা বাংলা। এখানকার মানুষ তা থেকে বঞ্চিত হননি। তাই পশ্চিমবঙ্গের শান্তিপ্রিয় জনগণ রাজ্যের শান্তি সম্প্রীতি এবং উন্নয়নের ধারাকে বজায় রাখতে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার নবান্নে পাঠাবেন। এবারে স্থির নিশ্চিত স্বাতী।
Related Articles
ফাঁকা মাঠে আইপিএল হতে পারে না, বার্তা ক্রিকেট ঈশ্বরের ।
স্পোর্টস ডেস্ক, ১৪ জুন:- ফাঁকা মাঠে খেলে লাভ কী ক্রিকেটাদের! ফাঁকা মাঠে আইপিএল আয়োজন নিয়ে এবার প্রশ্ন তুললেন শচীন তেন্ডুলকর। লিটিল মাস্টার বলেন, মাঠে যেন অন্তত ২৫ শতাংশ দর্শক এনে ম্যাচ করানো হয়। কারণ একেবারে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা হলে ক্রিকেটাররা এনার্জি পাবেন না। ক্রিকেট অস্ট্রেলিয়া আগেই ইঙ্গিত দিয়েছে, এবারের বিশ্বকাপে ২৫ শতাংশ দর্শক […]
কোভিড আক্রান্তদের কোয়ারেন্টিন সেন্টারে রাখা যাবে না , এই দাবিতে বিক্ষোভ হাওড়ার নিশ্চিন্দায়।
হাওড়া, ২৮ জুলাই:- কোয়ারেন্টিন সেন্টারে আজ থেকে কোভিড আক্রান্ত রোগীদের ভর্তি করা হবে প্রশাসনের এই সিদ্ধান্ত জানতে পেরেই তুমুল বিক্ষোভ শুরু হয়েছে হাওড়ার নিশ্চিন্দা আনন্দনগরের একটি বেসরকারি এডুকেশন সেন্টারে। মহিলা সহ এলাকার প্রায় শ’খানেক বাসিন্দা সকাল থেকে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। ওই এডুকেশন সেন্টারকে ইতিমধ্যেই কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে। তা নিয়ে কোনও সমস্যা তৈরি না হলেও […]
কেন্দ্রের তুঘলকি সিদ্ধান্তে নিত্য নাজেহাল আমজনতা।
কলকাতা, ২৯ মার্চ:- কেন্দ্রীয় সরকারের একের পর এক তুঘলকি সিদ্ধান্তে নিত্য নাজেহাল আম জনতা। নগদ হাজার টাকার বিনিময়ে প্যান আধার কার্ড সংযোগ করতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের।এখন দেখা যাচ্ছে আধার কার্ডে নাম এবং জন্মের তারিখ পরিবর্তন করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু মানুষ। প্রবীণ নাগরিকদের সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি। বর্তমানে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক […]




