হাওড়া , ৯ এপ্রিল:-প্রচার সেরে দলীয় অফিসে ফেরার পথে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীদের হামলার মুখে পড়েন দক্ষিণ হাওড়ার বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। তিনি যখন আন্দুল রোড ধরে গাড়ি নিয়ে পার্টি অফিসে যাচ্ছিলেন সেই সময় কিছু দুষ্কৃতী তার গাড়ি ঘিরে ধরে হামলা চালায় বলে অভিযোগ । রন্তিদেববাবু রক্ষা পেলেও তার গাড়ির কাচ ভেঙে যায়। যারা এই ঘটনায় যুক্ত তারা খেলা হবে বলে স্লোগান দিচ্ছিল বলে রন্তিদেববাবু অভিযোগ করেন। থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ ২ জনকে আটক করেছে বলে জানা গেছে। বিজেপির তরফ থেকে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও তৃণমূল হাওড়া সদরের সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য দাবি করেছেন খেলা হবে শ্লোগান দেওয়া মানেই তৃণমূল এই ঘটনায় যুক্ত এমন অভিযোগ তোলা ঠিক নয়। সব দলই এখন ওই শ্লোগান দিচ্ছে। প্রধানমন্ত্রী প্রচারে এসেও ওই শ্লোগান দিচ্ছেন। বিজেপি এখন তৃণমূল আতঙ্কে ভুগছে। তৃণমূলের এমন দুর্দিন আসেনি যে বিজেপি প্রার্থীর গাড়িতে হামলা চালাবে। এই ঘটনা বিজেপির অন্তর্দ্বন্দ্বের ফল। বিজেপি হারার ভয়ে এই ধরনের অপপ্রচার করছে।
Related Articles
চিৎপুর সেতু ভেঙে নতুন করে করার সিদ্ধান্ত।
কলকাতা, ২০ জানুয়ারি:- টালা সেতুর পর রাজ্য সরকার উত্তর কলকাতার সঙ্গে শহরতলীর যোগাযোগের অপর এক গুরুত্বপূর্ন সেতু ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকেই চিৎপুর সেতু ভেঙে নতুন করে তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কে এম ডি এ সূত্রে জানা গেছে। সেতু ভাঙার আগে ওই সেতুর তলায় বসবাসকারি পরিবারগুলির পুনর্বাসনেরও উদ্যোগ […]
করোনা পরিস্থিতিতে বেলুড় রামকৃষ্ণ মিশনের বিশেষ উদ্যোগ ১ জুন থেকে ৫০ শয্যার সেফ হোম চালু হচ্ছে।
হাওড়া , ২৯ মে: করোনা অতিমারী পরিস্থিতিতে এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিল বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। ৫০ শয্যাবিশিষ্ট সেফ হোম চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার ১ জুন থেকে তা চালু করা হবে। কোভিড মোকাবেলায় সেফ হোম চালু করার কথা বেলুড় মঠ কর্তৃপক্ষ আগেই ঘোষণা করেছিল। আগামী পয়লা জুন মঙ্গলবার থেকে তা চালু […]
আজ ব্রিগেড সমাবেশ। সকাল থেকেই বাম ও কংগ্রেস কর্মীরা হাওড়ায় আসতে শুরু করেছেন।
হুগলি , ২৮ ফেব্রুয়ারি:- আজ ব্রিগেড সমাবেশ। ট্রেনপথেও বিভিন্ন জেলা থেকে কর্মীরা আসছেন হাওড়ায়। আজ ব্রিগেড সমাবেশ। সকাল থেকেই বাম ও কংগ্রেস কর্মীরা হাওড়ায় আসতে শুরু করেছেন। ট্রেনপথে কর্মী সমর্থকেরা হাওড়া স্টেশনে এসে মিছিল করে কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। অনেকেই হাওড়া স্টেশনে এসে ফেরি পারাপার করে কলকাতায় ব্রিগেড সভাস্থলে রওনা হচ্ছেন। কর্মীদের উৎসাহ উদ্দীপনা রয়েছে […]







