হাওড়া , ৭ এপ্রিল:-হাওড়ার চামরাইলে এক ভ্যানচালকের বাড়িতেই আজ মধ্যাহ্নভোজ সারবেন অমিত শাহ। প্রস্তুতি এখন তুঙ্গে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চামরাইলের মন্ডলপাড়ায় ভ্যানচালক শিশির সানার বাড়িতে মধ্যাহ্নভোজন সারবেন। এর জেরে বুধবার সকাল থেকেই সাজো সাজো রব হাওড়ার সানা পরিবারে। সকাল থেকেই চলছে রান্না। মঙ্গলবারই পার্টির কর্মীরা বাজার করে দিয়ে গেছেন। মেনুতে থাকছে ভাত, রুটি, সবজি ডাল, লাল শাক ভাজা, আলু ঢেঁড়স ভাজা, পটল পোস্ত, এঁচোড়, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি । পাতে থাকছে সবই নিরামিষ পদ। সানা বাড়ির বারান্দায় বসেই মধ্যাহ্নভোজ সারবেন স্বরাষ্ট্রমন্ত্রী। খাওয়ার জন্য নিয়ে আসা হয়েছে নতুন চৌকি। মোট ৭ জনের খাবার ব্যবস্থা রাখা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আসবেন। তাই খুশির আনন্দ সানা পরিবারে। পরিবারের সকলের আগেই কোভিড টেস্ট হয়ে গেছে। বেলা সাড়ে ১১টার মধ্যে সমস্ত রান্না শেষ করতে হয়েছে। সমস্ত খাবার তাঁর নিরাপত্তারক্ষী আগে পরীক্ষা করে দেখবেন। তারপরই সেই খাবার পরিবেশন করা হবে অমিতজিকে।
Related Articles
একাধিক দাবিতে ব্লক স্বাস্থ্য আধিকারিক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ আশা কর্মীদের।
মালদা, ২৭নভেম্বর: বেতনে বিলম্ব, অমিল একাধিক ভাতা ক্ষুদ্ধ হয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করলো আশাকর্মীরা। শনিবার দুপুরে মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ব্লক স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ চলে। প্রায় ১ ঘন্টা বিক্ষোভ চলার পর ১৬ দাফা দাবি পত্র চাঁচল-১ ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে তুলে দিলেন আশাকর্মীরা। মূলত, করোনা […]
লকডাউনের মধ্যে খুলে গেল ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুটমিল।
হুগলি,৭ মে:- লক ডাউনের মধ্যে খুলে গেল ভদ্রেশ্বর শ্যামনগর নর্থ জুটমিল। মিল কর্তৃপক্ষ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের কাছে আর্জি জানিয়েছিল এই জুটমিল খোলার অনুমতি দেওয়া হোক সেইমতো প্রশাসনের সহযোগিতায় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে খুলে গেল এই জুটমিল পুলিশি নিরাপত্তা থাকলেও গেটের বাইরে উপচে পড়েছিল শ্রমিকদের জমায়েত মিল খেলার খবর পেতেই চলে আসে বহু শ্রমিক খেতে বাইরে ভিড় […]
লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ।
রায়গঞ্জ ,২০ সেপ্টেম্বর:- লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল হেমতাবাদ থানার পুলিশ। পাচদিনের পুলিশী হেফাজতের আবেদন জানিয়ে ধৃত ব্যাক্তিকে আজ রায়গঞ্জ আদাদলতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার যশপ্রীত সিং জানিয়েছে, ধৃত ব্যাক্তির নাম নাজিমুদ্দিন (২৬)। বাড়ি হেমতাবাদ ব্লকের বাঙালবাড়ির বালুফারা এলাকায়। শনিবার রাতে লক্ষীডাঙ্গা মোর এলাকা […]



