হুগলি , ৫ এপ্রিল:- 168 নম্বর বুথের রামনগর প্রাথমিক বিদ্যালয়ে আট জন জওয়ানের থাকার ব্যাবস্থা করা হয় স্থানীয় প্রশাসনের তরফ থেকে। অভিযোগ সোমবার রাতে ওই এলাকার এক নাবালিকা তার পাশের বন্ধুর বাড়ি বই আনতে বের হয় সেই সময় ফাঁকা রাস্তায় একা পেয়ে মুখ চেপে ধরে স্কুলের পাশে একটি বাগনে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং টাকা দেওয়ার লোভ দেখিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়ে যৌন নির্যাতন করে।এর পরই ওই নাবালিকা চিৎকার শুরু করতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে। জওয়ানটি ছুটে স্কুল ঘরে ঢুকে যায়।তার পর তাকে বের করে জুতো দিয়ে মারধর করা হয়।খবর পেয়ে ঘটনা স্থলে আসে তারাকেশ্বর থানার পুলিশ।অভিযুক্ত কে শাস্তির দাবিতে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পুলিশ জানিয়েছে অভিযোগ হলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন।
Related Articles
বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে পিএসসি কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যানিকে নোটিশ পাঠালো ইডি।
কলকাতা, ২৯ জুলাই:- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণীকে নোটিস পাঠিয়েছে । ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত দু’টি টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেওয়া নিয়ে অনিয়মের অভিযোগেই নোটিস পাঠানো হয়েছে বলে তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে। ইডির তরফে গত ২৫ জুলাই রায়গঞ্জের বিধায়কের ব্যবসায়িক সংস্থা ‘কল্যাণী সলভেক্স প্রাইভেট লিমিটেডের’ […]
পুর প্রধানের উদ্যোগে বেহাল রাস্তার সংস্কার চাঁপদানীতে।
প্রদীপ বসু, ১৮ জুন:- দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে চাঁপদানিতে। ৫ নং ওয়ার্ড এর আর বি এস রোড থেকে গোলাপুলের দিকে যাওয়ার রাস্থার অবস্থা বেহাল হয়ে পড়েছিল। এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি আর লোকজনের যাতায়াত। এলাকার মানুষের দাবি রাস্থা সংস্কার না করলে ভয়াবহ আকার ধারন করবে। সামনে বর্ষা আসছে। আরও খারাপ হয়ে যাবে। মানুষের কথা […]
বেহাল পুর পরিষেবা, পথ অবরোধ করে বিক্ষোভ বেলুড়ে।
হাওড়া, ৬ মার্চ:- বেহাল পুর পরিষেবা, প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ হলো হাওড়ার বেলুড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেলুড়ের লালাবাবু শায়র রোড এলাকার বিস্তীর্ণ অঞ্চলে গত কয়েকদিন যাবৎ পর্যাপ্ত পানীয় জল মিলছে না। গরমের শুরুতেই এই নিয়ে সমস্যা বেড়েছে। এর প্রতিবাদেই শনিবার রাতে দীর্ঘক্ষণ অবরোধ হয়। পরে হাওড়া পুর প্রশাসকমন্ডলীর সদস্য রিওয়াজ আহমেদ সহ প্রশাসনের আধিকারিকরা […]






