হাওড়া , ৪ এপ্রিল:- হাওড়ার শিবপুরে বিজেপির ব্যানার হোর্ডিং লাগানো নিয়ে বচসা থেকে উত্তেজনা ছড়াল। শনিবার রাতে ঘটে ওই ঘটনা। মারধরের ঘটনায় জখম হন বিজেপির একাধিক কর্মী। বিজেপির তরফ থেকে এই ঘটনায় শাসক দলের স্থানীয় এক নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। জানা গেছে, শনিবার রাতে হাওড়া পুর এলাকার ৩৬ নং ওয়ার্ডে বিজেপির স্থানীয় কর্মীরা মধ্য হাওড়ার দলীয় প্রার্থীর সমর্থনে ব্যানার হোর্ডিং লাগানোর কাজ করছিলেন। সেই নিয়েই বচসায় জড়িয়ে পড়ে দু’পক্ষ। বিজেপির অভিযোগ তাদের দলের ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এর প্রতিবাদ জানিয়ে থানায় যাওয়া হলে, থানার সামনেই বিজেপি কর্মীদের মারধর করা হয়। সেখানে শাসক দলের স্থানীয় এক নেতা ও তাঁর অনুগামীরা এসে হামলা চালায় বলে বিজেপির অভিযোগ। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয়। একজনের আঘাত গুরুতর বলে জানা গেছে। রাতে শিবপুরের সিল বস্তি ফার্স্ট বাই লেনে ঘটনাটি ঘটে।শনিবার ওই এলাকার বুথ নম্বর ২৫১তে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় বিজেপি প্রার্থী সঞ্জয় সিং শিবপুর থানার পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ তুলেছেন। তাঁর দাবি থানার আধিকারিককে অবিলম্বে দায়িত্ব থেকে সরানো হোক। এদিকে, এই ঘটনায় তৃণমূলের কেউ জড়িত নয় বলেই দাবি স্থানীয় তৃণমূল নেতৃত্বের। তাদের দাবি এই ঘটনা মিথ্যা ও সাজানো। বিজেপি নিজেদের মধ্যে ঝামেলা করে তৃণমূলের নামে মিথ্যা বলছে।
Related Articles
সিঙ্গুরের দইকে পৃথিবী বিখ্যাত করব- রচনা বন্দ্যোপাধ্যায়।
হুগলি, ২০ জুন:- হুগলি লোকসভা কেন্দ্রে নির্বাচনে জয়লাভ করার পর আজ সিঙ্গুরে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিলে সাংসদ রচনা ব্যানার্জী। সঙ্গে রয়েছেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃনমূলের বিজয়ী সাংসদ মিতালি বাগ ও সিঙ্গুরের বিধায়ক বেচারাম মান্না। মিছিলের সামনে নেতৃত্বে রয়েছেন হরিপালের বিধায়ক করবী মান্না। হুগলি লোকসভা কেন্দ্র থেকে গতবারের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে ৭৬ হাজারের বেশি ভোটে […]
বিদেশে নয় , সেপ্টেম্বর-অক্টোবরে দেশেই আইপিএল করতে মরিয়া বোর্ড।
স্পোর্টস ডেস্ক , ১৩ জুন:- সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএল আয়োজনের পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের। জানিয়ে দিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ পটেল। ২৯ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের দাপটে তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গিয়েছে। চলতি বছরে আইপিএল না হলে বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই আইপিএলের আয়োজন করতে মরিয়া […]
মুম্বইয়ের একটি বেসরকারী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় অভিনেতা তাপস পাল।
সোজাসাপটা ডেস্ক,১৮ ফেব্রুয়ারি:- মুম্বইয়ের একটি বেসরকারী হাসপাতালে মঙ্গলবার ভোররাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় অভিনেতা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১.. শোকস্তদ্ধ শিল্পী মহল। ১৯৫৮ সালের ২৯ শে সেপ্টেম্বর হুগলির চন্দননগরে জন্ম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ। কলেজে পড়াকালীন নজরে পড়েন পরিচালক তরুণ মজুমদারের। মাত্র ২২ বছর বয়সে মুক্তি পায় প্রথম ছবি দাদার কীর্তি। এরপর আর […]







