কলকাতা, ৩০ মার্চ:-আগামী ১৭ এপ্রিল পঞ্চম দফার নির্বাচনে রাজ্যে যে ৬ টি জেলার ৪৫টি আসনে ভোট নেওয়া হবে তার জন্যে আজ পর্যন্ত ২৬০টি মনোনয়ন জমা পড়েছে। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন এরমধ্যে জলপাইগুড়িতে ৫০, কালিম্পং এ ১০, দার্জিলিং এ ৩৩, পূর্ব বর্ধমানে ৪৫, উত্তর চব্বিশ পরগনায় ৭৯ এবং নদীয়ায় ৪৩ জন প্রার্থী রয়েছেন। এই দিকে ষষ্ঠ দফার জন্য এখনও পর্যন্ত ৪৮টি মনোনয়ন জমা পড়েছে বলে তিনি জানান। আগামী বৃহস্পতিবার দ্বিতীয় পর্বে মোট ১৭১, তৃতীয় পর্বে ২০৫ এবং চতুর্থ পর্ব ৩৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে তিনি জানান। দ্বিতীয় পর্বে ৩০টি ও তৃতীয় পর্বে ৩১টি আসনে মোট ভোটার রয়েছেন যথাক্রমে ৭৫ লাখ ৯৪ হাজার ৫৪৯ এবং ৭৮ লাখ ৫২ হাজার ৪২৫ জন। এখনও পর্যন্ত আড়াইশো কোটি টাকার বেশি নগদ অর্থ, অলংকার, মাদক দ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে। মোট অভিযোগ জমা পড়েছে ২৬ হাজার ৭৪৯টি।
Related Articles
জামশেদপুরের বিরুদ্ধে কী বদল করবেন ইস্টবেঙ্গল কোচ ?
প্রসেনজিৎ মাহাতো, ৯ ডিসেম্বর:- বৃহস্পতিবার তিলক ময়দানে জামশেদপুরের বিরুদ্ধে জয়ের জন্য মরিয়া লিভারপুল কিংবদন্তি ফাউলার। সেইসঙ্গে প্রথম একাদশেও কয়েকটা বদল হবে। জেজে শুরু করবেন প্রথম একাদশে। বিপক্ষের অস্ত্র ভালস্কিসকে ভোঁতা করতে অ্যাটাকিং ফুটবলের পরিকল্পনা লাল–হলুদের। জয়ের ব্যপারে আশাবাদী ফাউলার বলেন, ‘আমাদের প্রথম গোল করতে হবে। গোল হজম করে গেলে লড়াইয়ে ফেরা কঠিন। কিন্তু প্রথমে গোল […]
আবাসন গড়ে তোলার জন্য কলকাতা প্রেস ক্লাবকে সাড়ে ৩ কাঠা জমি দিল রাজ্য সরকার।
কলকাতা , ৫ জানুয়ারি:- আবাসন গড়ে তোলার জন্য কলকাতা প্রেসক্লাবকে সাড়ে ৩ কাঠা জমি দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘বিনামূল্যে প্রেসক্লাবকে কসবায় জমি দেওয়া হলো। এবার তোমরা নিজেদের মতো করে বাড়ি ঘর তৈরি করে নিও।’ মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই প্রেসক্লাবকে ফ্ল্যাট তৈরির […]
মুখোমুখি মুখ্যমন্ত্রীকে আলোচনায় ডাকলেন রাজ্যপাল।
কলকাতা, ১৭ ফেব্রুয়ারি:- এবার মুখ্যমন্ত্রীকে মুখোমুখি আলোচনায় ডাকলেন রাজ্যপাল।চলতি সপ্তাহে যেকোনও একদিন মুখ্যমন্ত্রীকে রাজভবনে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন তিনি। অভ্যাসমত নিজেই ট্যুইট করে সেই চিঠি প্রকাশ্যেও এনেছেন। যা নিয়ে ফের শুরু হয়েছে চাপান উতোর। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাজ্যপাল লেখেন, ‘সম্প্রতি বেশ কিছু বিষয়ে রাজ্য সরকারের কাছে তথ্য চেয়েও পাইনি। এইসব তথ্য না পেলে রাজ্যে […]







