হুগলি , ২৭ মার্চ:- চাঁপদানি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অরিন্দম গুঁইনের হলফনামায় দেওয়া সম্পত্তির হিসাব নিয়ে প্রশ্ন তুললেন ওই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী দিলীপ সিং। বিজেপি প্রার্থীর অভিযোগ ২০১৫ সালে পৌরসভার হলফনামায় যা ছিল ২০২১ সালে তার সম্পতি দশগুন বৃদ্ধি পেয়েছে। দিলীপ সিং দাবি করছেন এই পাঁচবছরে হোটেল সহ একাধিক জায়গায় ফ্লাট রয়েছে তার। কোন জাদুবলে তৃনমুল প্রার্থীর সম্পত্তির বৃদ্ধি হয়েছে তার উত্তর চাইছে চাঁপদানি বিধানসভার জনগন। অভিযোগ যেখানে সাধারণ মানুষ আমফানের টাকা পাচ্ছে না, প্রধানমন্ত্রীর আভাস যোজনার বাড়ি পাচ্ছে না, অভিযোগ তৃনমুল দলের নেতাদের সম্পত্তি বেড়ে চলছে। তার অভিযোগ চেয়ারম্যান হয়ে এতো সম্পত্তির মালিক হলে, বিধায়ক হলে কি হবে। অন্যদিকে তৃনমুল প্রার্থী অরিন্দম গুইন বলেন মিথ্যার উপর দাঁড়িয়ে বিজেপি দল চলছে। চাঁপদানি বিধানসভা থেকে বিজেপি প্রার্থী হারবে বলে মিথ্যা অপপ্রচার করছে। রাজনৈতিক ভাবে মোকাবিলা করতে পারছে না বলে ব্যক্তিগত আক্রমন করছে। তাতে কোন লাভ হবে না বিজেপির।
Related Articles
হাওড়া পুরসভার টাইম কলের জলে কেচো, জোঁক ! পুরসভার উদাসীনতা নিয়ে বাসিন্দাদের ক্ষোভ।
হাওড়া,১৬ ফেব্রুয়ারি:- হাওড়া পুরসভার টাইম কলের জলে মিলছে কেচো, বিছে সহ পোকামাকড়। ৩৯ নং ওয়ার্ডের নস্করপাড়ার ঘটনা। পুরসভার বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পরিশ্রত পানীয় জলের নামে অপরিশোধিত জল সরবরাহ করছে হাওড়া পুরসভা। এমনই অভিযোগে সরব হয়েছেন হাওড়া পুরসভা এলাকার ৩৯নং ওয়ার্ডের নস্করপাড়ার বাসিন্দারা। গত কয়েকদিন ধরে বিভিন্ন বাড়িতে যে জল সরবরাহ করা হচ্ছে তা […]
বেলুড় মঠে পালিত গুরু পূর্ণিমা।
হাওড়া, ২১ জুলাই:- প্রতি বছরের মতো এবারও অত্যন্ত ভক্তি শ্রদ্ধায় ভাবগম্ভীর পরিবেশে বেলুড় মঠে গুরু পূর্ণিমা পালিত হলো। গুরু পূর্ণিমার বিশেষ দিনে বেলুড় মঠে হাজির ছিলেন ভক্ত অনুরাগীরা। মন্ত্রদীক্ষিত গুরুকে প্রণাম জানাতে সকাল থেকেই বেলুড় মঠে ভক্ত সমাগম হয়। রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী গৌতমানন্দজি মহারাজকে প্রণাম জানিয়ে গুরু পূর্ণিমা উদযাপন হয় বেলুড় মঠে। […]
সিঙ্গুরে চাকুরি প্রার্থীদের মিছিলে বাধা পুলিশের।
হুগলি, ১৫ নভেম্বর:- এস এস সি চাকরিপ্রার্থীদের মিছিলে বাধা পুলিশের। দুপক্ষের বচসাl হুগলির সিঙ্গুর দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের ঘটনা। এসএসসি যুব-ছাত্র অধিকার কর্মশিক্ষা ও শারীর শিক্ষা মঞ্চের উদ্যোগে চাকুরী সুনিশ্চিত করার দাবিতে আজ সিঙ্গুর থেকে নবান্ন পর্যন্ত অভিযান কর্মসূচি রয়েছে, যে কর্মসূচিতে যোগ দিতে আসা চাকুরী প্রার্থীদের পুলিশ বাধা দিলে শুরু হয় বচসা। তাদের দাবি মুখ্যমন্ত্রী […]





