হাওড়া , ২৬ মার্চ:- শনিবার বিকেলে হাওড়ার ডুমুরজলা ময়দানে তৃণমূল প্রার্থীদের সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। ওই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা উপলক্ষে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। মঞ্চ তৈরির কাজ চলছে। সভাস্থলের আশপাশের এলাকা জুড়ে নেত্রীর কাটআউট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। শুক্রবার বিকেলে ডুমুরজলা ময়দানে সভাস্থল পরিদর্শন করেন হাওড়া জেলা সদর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়। উপস্থিত ছিলেন জেলা সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাস্কর ভট্টাচার্য্য। এছাড়াও তৃণমূল নেতা ইসলামউদ্দিন লালা, শ্যামল মিত্র, সুশোভন চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অরূপ রায় জানান, আগামীকাল ঐতিহাসিক সভা হতে চলেছে। মানুষের ভীড়ে ডুমুরজলার মাঠ উপচে পড়বে। মূলত হাওড়ায় মুখ্যমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার ডুমুরজলায় সভায় কি বার্তা দেন সেদিকে আগ্রহী কর্মী সমর্থকেরা। নিরাপত্তা ব্যবস্থার যাতে কোনও ত্রুটি না থাকে সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।
Related Articles
আগামীকাল থেকে গোটা রাজ্যে পুলিশ কর্মীদের ছুটি বাতিল।
কলকাতা, ৯ জুন:- আগামীকাল থেকে গোটা রাজ্যে পুলিশ কর্মীদের ছুটি বাতিল। চিঠি দিয়ে প্রতি জেলার প্রশাসনকে জানালেন অ্যাডিশনাল ডিজিপি (আইনশৃঙ্খলা)। পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কর্মীদের ছুটি নয়।তবে জরুরি কারণেই ছুটি বিবেচনা করা যেতে পারে, জানানো হয়েছে চিঠিতে। Post Views: 386
কড়াভাবে লকডাউন চালিয়ে জন জীবনকে ধীরে ধীরে স্বাভাবিক করতে স্বল্পমেয়াদী পরিকল্পনা করা হবে – মুখ্যমন্ত্রী।
নবান্ন,হাওড়া,১২ মে:- করোনা এখনই বিদায় নেবেনা তা ধরে নিয়েই রাজ্য সরকার সবরকম সতর্কতা বজায় রেখে অর্থ নৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করার কথা ভাবছে। নবান্নে আজ জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন, ২ মাস কাজ বন্ধ থাকায় অর্থনীতি ভেঙে পড়েছে। এজন্য কড়াভাবে লকডাউন চালিয়ে যাওয়ার পাশাপাশি জন জীবনকে ধীরে ধীরে […]
ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্যোগ রাজ্যের প্রতিটি সংশোধনাগারে।
কলকাতা, ২৭ জানুয়ারি:- আলিপুর জেলের অনুকরণে রাজ্য সরকার রাজ্যের প্রতিটি সংশোধনাগারের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন জেলে বন্দি থাকা বিপ্লবীদের জীবন কাহিনী, নানা নথিপত্র, দলিল দস্তাবেজ একত্রিত করে তা সংরক্ষণ করা হবে বলে রাজ্যের কারা দফতর সিদ্ধান্ত নিয়েছে। কারা দফতর সূত্রে জানা গেছে বিভিন্ন জেলে বিপ্লবীদের তালিকা খুঁজে বার করা হচ্ছে। তাঁদের […]





