হাওড়া , ২৬ মার্চ:-প্রচারে নেমে জনসংযোগকেই হাতিয়ার করেছেন বালি কেন্দ্রের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধর। শুরু হয়েছে জোরকদমে প্রচার। শুক্রবার সকালে পায়ে হেঁটে কর্মীদের নিয়ে ভোট প্রচারে নামেন তিনি। সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থী দীপ্সিতা এদিন ৫১ নং ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলে প্রচার করেন। বালি জেটিয়া বাড়ি, নিমতলা, বালিখাল অঞ্চলে ডোর টু ডোর প্রচার করেন তিনি। দীপ্সিতা বলেন, মানুষ যেন নিজের অধিকার ফিরে পেতে পারে, মানুষ নিজের ভোট নিজে দিতে পারে সেটাই চাই। মানুষ আমাদের চাইছেন। তাই দশ বছরের যন্ত্রণার অবসান ঘটিয়ে এবার আমরাই ফিরে আসছি। অন্যদিকে, এদিন সকালে উত্তর হাওড়ার তৃণমূল প্রার্থী গৌতম চৌধুরীর সমর্থনে প্রচারে আসেন টেলি তারকা নীল। হাওড়া ৭ নম্বর ওয়ার্ডে ইন্দিরা গান্ধীর বেদীর সামনে থেকে এদিন প্রচার শুরু হয়। পায়ে হেঁটে প্রচার হয় বামুনগাছি মৈনাকপাড়া পর্যন্ত। টেলি অভিনেতা নীল ভট্টাচার্য ও অর্ক উপস্থিত ছিলেন প্রচারে।
Related Articles
গ্রামীণ এলাকায় ছোট শিল্পে কাজের সুযোগ বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সরকারের।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- গ্রামীন এলাকায় ছোট শিল্পে কাজের সুযোগ বাড়াতে রাজ্য সরকার বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করছে। ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের প্রস্তাবিত ‘জীবন হাব’ নামে এই কর্মসূচির অধীনে রাজ্যের গ্রামীন এলাকার বাসিন্দাদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।, উত্তর ২৪ পরগনার খড়দহ বিধানসভার বিলকান্দা গ্রাম পঞ্চায়েত এলাকায় পাইলট প্রকল্প হিসাবে এই কর্মসূচি শুরু হচ্ছে […]
সাধারণ মানুষের অভিযোগ নিরসনে সরকারের দুই প্রকল্পের প্রশংসায় অমর্ত সেনের সংস্থা প্রতীচি ট্রাস্ট।
কলকাতা, ২৩ জুলাই:- অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সংস্থা প্রতীচী ট্রাস্ট সাধারণ মানুষের অভিযোগ নিরসনে রাজ্য সরকারের উদ্যোগের প্রশংসা করেছে। ট্রাস্টের সাম্প্রতিক সমীক্ষা রিপোর্টে এই উদ্দেশ্যে গৃহীত রাজ্য সরকারের দুই কর্মসূচি ‘দিদিকে বল’ এবং ‘দুয়ারে সরকার’ প্রকল্পের উল্লেখ করে তাদের সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। এই দুই প্রকল্পের মাধ্যমে মানুষের ৯৫ শতাংশ অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি সম্ভব হয়েছে […]
দুবাই ফেরত শিশুর দেহে ওমিক্রন ভাইরাসের উপস্থিতি নিয়ে চাঞ্চল্য কালিয়াচকে।
মালদা, ১৫ ডিসেম্বর:- দুবাই ফেরত সাত বছরের এক শিশুর দেহে ওমিক্রন ভাইরাসের উপস্থিতি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার কালিয়াচকে। বুধবার ওই শিশুটি কালিয়াচকে তার মামার বাড়িতে আসতেই জেলা স্বাস্থ্য দফতরের বিশেষ টিম সেখানে পৌঁছায়। শিশু, তার মা, বাবা, দিদি সমেত মোট ছ জনের লালার নমুনা সংগ্রহ করা হয়। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে […]










