কলকাতা , ২২ মার্চ:- নির্বাচন কমিশনের নির্দেশ মেনে রাজনৈতিক ব্যক্তিত্বদের বদলে প্রশাসনিক আধিকারিকদের রাজ্যের মেয়াদ উত্তীর্ণ পুরসভা গুলির প্রশাসক পদে নিয়োগ করা হয়েছে। এই মর্মে রাজ্যের পুরো ও নগর উন্নয়ন দপ্তর আজ এক নির্দেশিকা জারি করে। ওই নির্দেশিকায় জানানো হয়েছে কলকাতা পুরসভার নতুন প্রশাসক হলেন খলিল আহমেদ। তিনি দীর্ঘদিন পুরসভার কমিশনার ছিলেন। হাওড়া পুরসভার প্রশাসক অভিষেক ত্রিপাঠি, বিধাননগরের প্রশাসক হলেন দেবাশিস ঘোষ। আসানসোল পুর নিগমে নীতীন সিংঘানিয়া, শিলিগুড়ি পুরনিগমে প্রশাসক হিসেবে বসানো হয়েছে সুরেন্দ্র গুপ্তাকে। এখন থেকে তাঁরাই পুরসভার যাবতীয় দায়িত্ব পালন করবেন।
Related Articles
দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ও গুলির লড়াইকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদার চাঁচলের জানিপুর এলাকা
মালদা, ৪ জুন:- দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ও গুলির লড়াইকে ঘিরে উত্তপ্তহয়ে উঠল মালদার চাঁচলের জানিপুর এলাকা। গুলিতে কেউ হতাহত না হলেও বোমার আঘাতে মৃত্যু হয়েছে একজনের। পুলিশ জানায়, নিহতের নাম সাদ্দাম হোসেন(৩৫)। এছাড়া বোমায় আরও দুজন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। তবে তাদের মহানন্দা নদীর ওপারে উত্তর দিনাজপুরে কোথাও গোপনে চিকিত্সার জন্য নিয়ে […]
আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে এই প্রকল্পে কোন টাকা দেবে না কেন্দ্র।
কলকাতা, ১৮ জুন:- আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে আর কোনও টাকা দেবে না। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফ এ সম্প্রতি রাজ্যকে এই চিঠি দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ২০১৬-১৭ আর্থিক বছর থেকে রাজ্যে চালু হয় বাংলা আবাস যোজনা প্রকল্প। মূলত বাড়ি না থাকলে বা মাটির বাড়ি থাকলেই […]
কোভিড আক্রান্তদের কোয়ারেন্টিন সেন্টারে রাখা যাবে না , এই দাবিতে বিক্ষোভ হাওড়ার নিশ্চিন্দায়।
হাওড়া, ২৮ জুলাই:- কোয়ারেন্টিন সেন্টারে আজ থেকে কোভিড আক্রান্ত রোগীদের ভর্তি করা হবে প্রশাসনের এই সিদ্ধান্ত জানতে পেরেই তুমুল বিক্ষোভ শুরু হয়েছে হাওড়ার নিশ্চিন্দা আনন্দনগরের একটি বেসরকারি এডুকেশন সেন্টারে। মহিলা সহ এলাকার প্রায় শ’খানেক বাসিন্দা সকাল থেকে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন। ওই এডুকেশন সেন্টারকে ইতিমধ্যেই কোয়ারেন্টিন সেন্টার করা হয়েছে। তা নিয়ে কোনও সমস্যা তৈরি না হলেও […]




