মালদা, ৪ জুন:- দুই গোষ্ঠীর মধ্যে বোমাবাজি ও গুলির লড়াইকে ঘিরে উত্তপ্তহয়ে উঠল মালদার চাঁচলের জানিপুর এলাকা। গুলিতে কেউ হতাহত না হলেও বোমার আঘাতে মৃত্যু হয়েছে একজনের। পুলিশ জানায়, নিহতের নাম সাদ্দাম হোসেন(৩৫)। এছাড়া বোমায় আরও দুজন জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। তবে তাদের মহানন্দা নদীর ওপারে উত্তর দিনাজপুরে কোথাও গোপনে চিকিত্সার জন্য নিয়ে যাওয়াহয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইদুল হক ও মাসফুল হকের পরিবারের মধ্যে পুরনো একটি বিবাদকে ঘিরেই এদিন ভোররাতে শুরু হয় বোমাবাজি। আধঘন্টারও বেশি সময় ধরে যথেচ্ছ বোমাবাজি চলতে থাকে। এছাড়া গুলিও চলে বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থল থেকে একাধিক বোমা ও গুলির খোল উদ্ধার করেছে। ঘটনাকে ঘিরে লেগেছে রাজনীতির রঙও। কংগ্রেসীরাই হামলা করেছে বলে তৃণমূল দাবি করেছে। নিহত সাদ্দাম সাইদুলের ভাইপো। মাসফুলের পরিবার কংগ্রেস সমর্থক বলে দাবি করেছে তৃণমূল। যদিও কংগ্রেসের অভিযোগ, দুপক্ষই তৃণমূল সমর্থক। প্রতিবেশীদের মধ্যে বিবাদের জেরেই ঘটনাটি ঘটেছে। তবে এতে কোনও রাজনীতি নেই।
Related Articles
কালীপুজো এবং দীপাবলি উৎসব সংযতভাবে পালন করার আবেদন রাজ্য সরকারের।
কলকাতা , ৩ নভেম্বর:- অতিমারীর আবহে দুর্গাপুজোর মত কালীপুজো এবং দীপাবলি উৎসব সংযতভাবে পালন করতে রাজ্য সরকার সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছে। এবার দীপাবলিতে বাজি না পোড়ানোর জন্য ও রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয়েছে। নবান্নে আজ এক প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রাজ্যে কালীপুজোর গাইডলাইন ঘোষণা করেন। তিনি বলেন পুজো উদ্যোক্তাদের এবার […]
যানজট ও দূষণ এড়াতে ধর্মতলায় মাল্টি মডেল ট্রান্সপোর্ট তৈরির পরিকল্পনা।
কলকাতা, ২৪ জুন:- যানজট এড়াতে এবং দূষণ কমাতে কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় ‘মাল্টি মডেল ট্রান্সপোর্ট হাব’ তৈরির পরিকল্পনা করছে রাজ্য সরকার। ভবিষ্যতে তিনটি রুটের মেট্রোর স্টেশন হচ্ছে ধর্মতলায়। সবক’টি রুট শুরু হলে ধর্মতলায় যানজট মারাত্মক জায়গায় পৌঁছবে বলে প্রশাসনের আশঙ্কা। সেই সূত্রে ওই ট্রান্সপোর্ট হাব তৈরির ব্যাপারে মতামত চেয়ে রাজ্যের পরিবহণ সচিব মেট্রোর জেনারেল ম্যানেজারকে চিঠি […]
পুরসভায় জয়ী নির্দল প্রার্থীরা তৃণমূলকে সমর্থন দেওয়ার কথা জানালেও এ ব্যাপারে দলের অবস্থান এখনো স্পষ্ট নয়।
কলকাতা, ৩ মার্চ:- সদ্য শেষ হওয়া পুর সভা নির্বাচনে ত্রিশঙ্কু বেলডাঙা, এগরা, চাঁপদানি এবং ঝালদা পুরসভার মধ্যে তিন পুরসভার জয়ী নির্দল প্রার্থীরা তৃণমূল কংগ্রেসকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছে।তবে এব্যপারে তৃণমূল কংগ্রেসের অবস্থান এখনও স্পষ্ট নয়। বেলদা, চাঁপদানি এবং ঝালদা পুরভোটে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নির্দল হয়ে যাঁরা ভোটের ময়দানে নেমেছিলেন, এখনই তাঁদের দলে ফিরিয়ে নেওয়ার কোনও […]








