হুগলি , ২০ মার্চ:- চন্ডীতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর ভোট প্রচার তুঙ্গে উঠেছে। গত কয়েকদিন ধরেই এখানকার গত দুবারের বিজয়ী প্রার্থী স্বাতী খন্দকার চন্ডীতলার বিভিন্ন এলাকায় নিবিড় ভোট প্রচার চালাচ্ছেন। এদিন বিকেলে এখানকার নবাবপুর অঞ্চলে একটি বিশাল রালি বের করে মানুষের কাছে পৌছলেন। তৃণমূল প্রার্থী স্বাতী দেবী প্রচারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 10 বছর রাজত্ব কালে রাজ্যজুড়ে যে উন্নয়নের যজ্ঞ হয়েছে তা রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছেছে ।জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প তৈরি করে মানুষের পাশে রয়েছেন। এইরকম 64 টি প্রকল্প মানুষের জন্য করা হয়েছে। তার সুফল বাংলার মানুষ পাচ্ছেন, তাই স্বাতী খন্দকারের দাবি পশ্চিম বঙ্গের মানুষ মুখ্যমন্ত্রীর এই কাজের নিরিখেই এবারেও তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মসনদে বসাবে।
Related Articles
ঢাকে কাঠি পড়তে আর একমাস বাকি নেই। চুঁচুড়ার ত্রি-মাতৃ শক্তি সংঘের দূর্গ্গা আরাধনায় সাজো-সাজো রব।
সুদীপ দাস, ২০ সেপ্টেম্বর:- হুগলীর চুঁচুড়া কামারপাড়াতে ত্রি-মাতৃ শক্তি সংঘের পরিচালনায় উত্তরাঞ্চলের দুর্গাপূজা এবছর প্রাক রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করতে চলেছে। এবছরের থিম “এক চিলতে একটি ছোট্ট গ্রাম”। যেখানে শহরের রাস্তা-ঘাট সহ সমস্ত কিছুই কোলাহল মুখরিত হয়ে ভরে যাচ্ছে ইট বালি কাঠ কংক্রিটের বহুতল বাড়ির চাদরে, সেখানে বর্তমানের এই প্রজন্মকে গ্রামের শান্ত স্নিগ্ধ পরিবেশ কেমন […]
বাঁকুড়া থেকে পদ্মফুলকে ছুঁড়ে ফেলে দিয়ে ১২ টি বিধানসভা আমরা দখল করবো -কল্যান বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়া , ৩ অক্টোবর:- কেন্দ্রীয় কৃষি বিলের পক্ষে ও বিপক্ষে নেমে পড়েছে দুই রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল। কৃষি বিল নিয়ে তীব্র বিরোধীতায় নেমেছে শাসক তৃণমূল। কৃষি বিলের বিরোধিতায় বাঁকুড়ার জঙ্গলমহলে এসে বিজেপি কে হুংকার দিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। নবান্ন অভিযান নিয়েও কড়া বার্তা দিয়ে বললেন বাঁকুড়া থেকে পদ্মফুলকে ছুঁড়ে ফেলে দিয়ে ১২ টি […]
২০২১ সালের নতুন ছাত্রবৃত্তি পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী।
কলকাতা, ১৭ নভেম্বর:- এবার থেকে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে ৬৫ শতাংশ নম্বর পেলেই রাজ্য সরকারের বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন জানানো যাবে। আগে এই সীমা ছিল ৭৫ শতাংশ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মঙ্গলবার ২০২১ সালের নতুন ছাত্র বৃত্তি পোর্টালটির উদ্বোধন করেন। তিনি জানান এ পর্যন্ত এই প্রকল্পের আওতায় মোট৭, ৬২,৮৫৮ কোটি টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, চলতি […]








