হুগলি , ২০ মার্চ:- শনিবার দুপুরে মনোনয়ন জমা দিতে শ্রীরামপুর মহকুমা শাসকের দপ্তরে এসে ছিলেন চণ্ডীতলার বিজেপি প্রার্থী অভিনেতা যশ দাশগুপ্ত। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া চলাকালীন কর্তব্যরত সরকারি কর্মী বিজেপি প্রার্থীর সঙ্গে ছবি তোলেন। সামাজিক মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়তেই সরকারি কর্মীর বিরুদ্ধে নির্বাচনি বিধিভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। বিজেপি প্রার্থীর সঙ্গে নির্বাচনী পক্রিয়ার কাজের সঙ্গে যুক্ত কর্মীর তোলা ছবি রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়ে মৌখিক অভিযোগ করেন বলে দাবি করেন শ্রীরামপুরের এক তৃণমূল নেতা।। যদিও শ্রীরামপুর বিজেপির সাংগঠনিক সভাপতি শ্যামল বসু বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে বলতে পারব। যদিও শ্রীরামপুরের রিটার্নিং অফিসার জানিয়েছেন ওই কর্মীকে শোকজের নোটিশ পাঠানো হয়েছে।
Related Articles
সপ্তাহে দুদিনের পরিবর্তে এবার থেকে তিনদিন দিল্লী মুম্বাই থেকে কলকাতায় সরাসরি বিমান চলবে।
কলকাতা, ৪ জানুয়ারি:- এবার থেকে সপ্তাহে দুদিনের পরিবর্তে তিনদিন দিল্লি ও মুম্বাই থেকে কলকাতার মধ্যে সরাসরি বিমান চলাচল করবে। প্রতি সপ্তাহের সোম বুধ ও শুক্রবারে এই দুই শহর থেকে কলকাতায় বিমান ওঠানামা করবে। বুধবার থেকেই এই নতুন নির্দেশিকা কার্যকর হবে বলে রাজ্যের স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব কে চিঠি দিয়ে জানিয়েছেন। উল্লেখ্য […]
হিন্দিভাষী সম্প্রদায় সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর।
কলকাতা ,২৮ জানুয়ারি;- হিন্দু-মুসলিমের বিভেদের রাজনীতি করার পর বিজেপি এবার পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের দিকে তাকিয়ে বাঙালি-অবাঙালি বিভেদ তৈরি করতে চাইছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। কলকাতার তৃণমূল কংগ্রেস ভবন আজ বিভিন্ন হিন্দিভাষী সম্প্রদায় সংগঠনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী ও বিজেপির বিভেদের রাজনীতি রুখে দেওয়ার জন্য তাদের কাছে আবেদন জানান। তিনি অভিযোগ করেন,দিল্লিতে কৃষকদের অপমান করা […]
নতুন পাম্প হাউসের উদ্বোধন হাওড়ায়।
হাওড়া, ২২ সেপ্টেম্বর:- হাওড়া পৌরনিগমের উদ্যোগে নতুন একটি পাম্প হাউসের উদ্বোধন হলো উত্তর হাওড়ার সীতানাথ বোস লেনে। এর ফলে ওই এলাকার মানুষ জল জমার সমস্যা থেকে মুক্তি পাবেন। উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সালকিয়ার সীতানাথ বোস লেন অঞ্চলে শুক্রবার দুপুরে হাওড়া পৌরনিগমের ওই পাম্প হাউসের শুভ উদ্বোধন হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া পৌরনিগমের মুখ্য […]








