কলকাতা , ১৯ মার্চ:- রাজ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবিতে তৃণমূল কংগ্রেস আজ নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে। প্রতিনিধি দল আজ দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাচ্ছেন বলে ওই দলের তরফে জানানো হয়েছে। প্রতিনিধি দলের সাংসদ সৌগত রায়,সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা, সাংসদ নাদিমুল হক, প্রতিমা মন্ডল ও মহুয়া মৈত্র থাকবেন।তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের দলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে।পাশাপাশি বিজেপির প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভের কারণে ও রাজ্যের পরিস্থিতি অশান্ত হয়ে উঠেছে। রাজ্যের পুলিশ প্রশাসনের দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে। তাই শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের আরও সক্রিয় হওয়ার জন্য দলের তরফে আর্জি জানানো হবে।
Related Articles
রেশন ব্যবস্থাকে আরও সহজ করতে ই-রেশন কার্ড চালু করতে চলেছে রাজ্য সরকার
কলকাতা , ১৪ জানুয়ারি:- রেশন ব্যবস্থাকে আরও সরলীকরন করতে রাজ্য সরকার এই বার ই-রেশন কার্ড চালু করতে চলেছে। আজ খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে এই সংক্রান্ত বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই আধুনিক ব্যবস্থায় গ্রাহকদের হাতে কোন কার্ড না থাকলেও শুধুমাত্র রেজিস্টার্ড নম্বরটি বললে তারা সংশ্লিষ্ট ডিলারের কাছ থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন বলে […]
রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
কোচবিহার,৩০ জানুয়ারি:- বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ওই ঘটনায় আহত হয়েছে এক বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ডে। আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে তুফানগঞ্জ থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, আক্রান্ত ওই […]
ধোনির চাপে মত বদলে ফেললেন স্বয়ং আম্পায়ার ! বিতর্কে মাহি।
স্পোর্টস ডেস্ক , ১৪ অক্টোবর:- সিএসকে অধিনায়ককে প্রতিবাদ করতে দেখে আম্পায়ার পল রাইফেল নিজের মত বদল করেন। দু’হাত বের করেও‘ওয়াইড’ দেননি তিনি। আর তাই শুরু হয়েছে জোর বিতর্ক। ২০১০ সালের পর এই প্রথমবার নিজেদের প্রথম সাত ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জিতেছিল সিএসকে । গতকাল না জিততে পারলে টুর্নামেন্টে টিকে থাকাটাই দায় হয়ে যেত মাহি ব্রিগেডের। হায়দরাবাদকে […]






