হুগলি, ১৭ মার্চ:- ডানকুনি চামুণ্ডা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন চন্ডীতলা বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত। সকালে পুজো দিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে আলাপ চারিতা সেরে নেন যশ। এরপর ডানকুনি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন। উৎসাহীদের সেল্ফি তোলেন, অটোগ্রাফ বিলি করেন। বড়দের প্রনাম করতেও দেখা যায় তারকাকে। ডানকুনি পুরসভার ৮ ও ১৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে হাত জোর করে ভোট প্রার্থনা করেন যশ। বিজেপির তারকা প্রার্থী বলেন, আমি বিনোদন জগতের লোক। এখন রাজনীতির ময়দানে এসেছি। মানুষকে বিনোদন করা আর মানুষের পাশে থেকে কাজ করা এক জিনিস না। আমি সেটাই করতে চাই। হাসপাতাল স্কুল সহ চন্ডীতলার সামগ্রিক উন্নয়ন করতে চাই। রাজ্যে শিল্পের দরকার। কাজের অভাবে যুবকরা ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। সবাই বলছে খেলা হবে কেউ বলছে না কাজ হবে, কোনো ব্যাক্তিগত কাদা ছোঁড়াছুড়ি না করে মানুষের কাছে গিয়ে আমরা কি করতে পারি সেটা বলছি।
Related Articles
অ্যারোজের বিরুদ্ধে জয়, লিগ টেবিলের শীর্ষে মোহনবাগান।
অঞ্জন চট্টোপাধ্যায়,৯ জানুয়ারি:- আই লিগের এক গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে ইন্ডিয়ান অ্যারোজকে রিয়ে দিল মোহনবাগান। কল্যাণীতে ফেডারেশনের যুব দলকে ১-০গোলে হারাল সবুজ মেরুন শিবির। মোহনবাগানের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ডানিয়েল সাইরাস। জয়ের ফলে আই লিগ পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এলেন কিবু ভিকুনার ছেলেরা। অন্যদিকে, লিগ টেবিলের তলানিতেই থেকে গেল ইন্ডিয়ান অ্যারোজরক্ষণ শক্ত রেখে মাঝমাঠে […]
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চার পুর নিগমের ভোট গণনা আগামীকাল।
কলকাতা, ১৩ ফেব্রুয়ারি:- রাজ্যের চার পুরসভার ভোট গণনা হবে আগামীকাল। ভোটের মত গণনা পর্বেও কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। কভিড বিধি মেনে নির্বিঘ্নে সম্পাদন করতে চলেছে ।রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামীকাল সকাল আটটা থেকে গণনা শুরু। কিন্তু সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সকাল সাতটার মধ্যে এসে উপস্থিত হতে হবে গণনা কেন্দ্রে। সাড়ে সাতটা থেকে […]
স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা বেলুড় হাইস্কুলে।
হাওড়া, ১৭ ফেব্রুয়ারি:- স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করা হলো বেলুড় হাই স্কুলে। শুক্রবার স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই মূর্তির উন্মোচন করেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ। এই মূর্তিটি নির্মাণ করেছেন স্কুলেরই আর্ট শিক্ষক। প্রধান শিক্ষক জানান, বেলুড় মঠ সংলগ্ন আমাদের এই স্কুল। অনেক আগেই স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা […]








