হাওড়া , ১৫ মার্চ:- বন্ধ ফ্ল্যাট থেকে এক গৃহবধূর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার বালিতে। স্থানীয় দেওয়ানগাজির ২, হরি কুমার ব্যানার্জী লেনে ঘটনাটি ঘটে। মৃতার নাম শুক্লা চক্রবর্তী (৩৮)। কল্পনা অ্যাপার্টমেন্টের চারতলার একটি ফ্ল্যাটে থাকতেন তিনি। গত শুক্রবার ওই স্বামী সুকান্ত চক্রবর্তীর সাথে তাঁর শেষবার কথা হয়েছিল। সোমবার সকালে বারে বারে ডাকাডাকি করেও সাড়া মেলেনি ওই গৃহবধূর। বিকেলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ওই শুক্লাদেবীর দেহ উদ্ধার করে। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ওই গৃহবধূ। এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অসুস্থতার কারণে মৃত্যু নাকি আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ।
Related Articles
বকেয়া ডিএ’র দাবিতে কর্মবিরতি হাওড়া আদালতেও।
হাওড়া, ১৩ ফেব্রুয়ারি:- ২০০৯ থেকে ২০১৯ এর রোপা মেনে বকেয়া ডিএ মেটানোর দাবিতে হাওড়াতেও আজ ১৩ ফেব্রুয়ারি একদিনের কর্মবিরতি পালন করছেন আদালতের কর্মীরা। আজ সকাল থেকেই তারা কর্মবিরতি শুরু করেছেন। সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে কর্মসূচি নিয়ে যে আবেদন জানানো হয়েছে সেই আবেদনকে সমর্থন জানিয়ে হাওড়াতেও আদালত কর্মচারী সমিতির তরফ থেকে কয়েকশ কর্মী আজ কর্মবিরতি […]
হুগলিতে ছয় পঞ্চায়েত ত্রিশঙ্কু, দলে ফেরার দরজা বন্ধ থাকলেও ভরসা সেই নির্দল রাই।
হুগলি, ১৩ জুলাই:- হুগলি জেলায় ছয়টি গ্রাম পঞ্চায়েতের ভাগ্য অনিশ্চিত।হুগলি জেলায় পঞ্চায়েত ভোটের ফল বেরোনোর পর একের পর এক পঞ্চায়েতে দেখা গেছে ঘাস ফুল ফুটতে। বিরোধী শিবিরে রীতিমত ধস হুগলি জেলায়। কিন্তু এখন খবরের শিরোনামে হুগলি জেলার ছয়টি গ্রাম পঞ্চায়েত। কারণ হুগলি জেলায় ভোটের ফল বেরোনোর পর ত্রিশঙ্কু হয়েছে ছয়টি পঞ্চায়েত। এই পঞ্চায়েত গুলির মধ্যে […]
রাজ্যের প্রাপ্য রাজস্বে কোপ মেরেই পেট্রোল-ডিজেলের শুল্ক ছাড়ের ব্যবস্থা কেন্দ্রের – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৩ মে:- রাজ্যের প্রাপ্য রাজস্বে কোপ মেরেই কেন্দ্রীয় সরকার পেট্রোল ডিজেলের উপর শুল্ক ছাড়ের ব্যবস্থা করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন।তাঁর দাবি কেন্দ্রীয় সরকার জ্বালানির শুল্ক কমানোয় রাজ্যের ৬৪১ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। এছাড়া পেট্রোল ডিজেলে লিটার পিছু ১ টাকা করে সেস চার দিতে রাজ্য সরকারের ৫০০ কোটি টাকা খরচ হয়।কাজেই সব […]











