কলকাতা,১৪মার্চ;- ধাপে ধাপে আগামী বিধানসভা নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনী এসেছে রাজ্যে। প্রথম ক্ষেত্রে ১২৫কোম্পানি, তারপর ১৭০ কোম্পানি, সম্প্রতি ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এসেছে। নির্বাচন কমিশন সূত্রে খবর আরো ২৩০ কম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে চলে এসেছে। ফলে রাজ্যে প্রথম দফা নির্বাচনের আগেই ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উপস্থিত। এর আগে নির্বাচন কমিশন প্রত্যেকটি বুথকে স্পর্শকাতর বলে ঘোষণা করেছে। রাজ্যের বিধানসভা নির্বাচন কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ তা আগেভাগেই প্রমাণ হয়েছে। কমিশন সূত্রে খবর প্রতিটি বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। তবে রাজ্য পুলিশকে কমিশন কোথায় কিভাবে ব্যবহার করবে তার কোনো রকম ভাবে স্পষ্ট বার্তা পাওয়া যায়নি। প্রসঙ্গত নির্বাচন কমিশন সিভিক ভলেন্টিয়ার, গ্রীন পুলিশদের নির্বাচনের কাজে ব্যবহার করা যাবে না এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে। অতএব কেন্দ্রীয় বাহিনীর সাথে রাজ্য পুলিশকে কিভাবে এই নির্বাচনে ব্যবহার করতে চলেছে সেটাই এখন দেখার।
Related Articles
শুভেন্দুর ছবি পুড়িয়ে বিক্ষোভে শামিল সোনামুখীতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।
বাঁকুড়া , ২০ ডিসেম্বর:- দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপির ছত্রছায়ায় রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। গতকাল মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরে এক ঝাঁক তৃণমূল কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে নিয়ে তিনি বিজেপিতে যোগ দেন। আর শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুভেন্দু অধিকারীর ছবি পুড়িয়ে বিক্ষোভে সামিল হচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। […]
ঘোষণার আগেই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির উপর নজরদারি শুরু কমিশনের।
কলকাতা, ৩ জানুয়ারি:- লোকসভা ভোট ঘোষণার মাস দুয়েক আগে থেকেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর নজরদারি শুরু করল নির্বাচন কমিশন। রাজ্যের যে কোনও জেলায়, যে কোনও রকম হিংসার ঘটনা ঘটলেই কমিশনকে তার রিপোর্ট দেওযার জন্য রাজ্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক সপ্তাহে আইন-শৃঙ্খলা সংক্রান্ত রিপোর্ট কমিশন কে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী […]
ঘরের আলমারিতে থাকা চেকের পাতা দিয়েই অ্যাকাউন্ট ফাঁকা, অবাক ‘চেক-জালিয়াতি’ চক্র ফাঁস চুঁচুড়ায়!
সুদীপ দাস, ২৭ জুন:- আপনার ঘরেই রয়েছে চেক-বই। অথচ সেই বইতে থাকা একটি পাতা থেকে হঠাৎ করেই কয়েক লক্ষ টাকা উঠে গেল। আপনি ঘুণাক্ষরেও টের পেলেন না। অথচ যখন মোবাইলে মেসেজ এলো কিংবা বই আপডেট করে বিষয়টি জানতে পারলেন তখন তো আপনার চক্ষু চড়কগাছ। এটা কি করে সম্ভব। কোন ফোন এলো না, কোন ওটিপি কিংবা […]





