বাঁকুড়া, ৫ মার্চ:- এবার বালির খাদানে বালি কাটতে গিয়ে প্রাচীন সূর্য মূর্তি বেরিয়ে এল আর এই মূর্তি দেখে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার পাত্রসায়র থানার নারিচা সর্বমঙ্গলা বালি ঘাটে। পুলিশ সূত্রে জানতে পারা যায়, দুপুর 2:30 নাগাদ নারিচা সর্বমঙ্গলা বালির ঘাটে বালি কাটছিল শ্রমিকরা সেই সময়ে হঠাৎ সূর্য মূর্তি বেরিয়ে আসে । খবর দেওয়া হয় পাত্রসায়ের থানার পুলিশকে। তড়িঘড়ি পাত্রসায়ের থানার ওসি সাইফুল শেখের নেতৃত্বে ঘটনাস্থলে পৌঁছায় পাত্রসায়ের থানার পুলিশ এবং মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন । টেরাকোটা পাথরের এই মূর্তিটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এই মুহূর্তে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বিষ্ণুপুর আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবনের কিউরেকার তুষার সরকার এটি দ্বাদশ শতকের মূর্তি বলেই জানান তিনি।
Related Articles
সামাজিক দূরত্ব বিধি ভুলে কোভিড টিকার জন্য দৌড় প্রতিযোগিতায় সামিল সিঙ্গুরের মানুষ।
হুগলি, ২৮ জুন:- সামাজিক দূরত্ব বিধি ভুলে গিয়ে কোভিড টিকার জন্য দৌড় প্রতিযোগিতায় সামিল হল সিঙ্গুরের বাসিন্দারা। হুগলির সিঙ্গুরের গ্রামীণ হাসপাতালের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ আজ সকালে হঠাৎই ফোনে মেসেজ আছে টিকার দ্বিতীয় ডোজ নেবার,সেইমতো গ্রামবাসীরা টিকা নিতে ভিড় করে হাসপাতালে। শুরু হয় বচসা, পরে সিঙ্গুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এবিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবিষয়ে […]
বিজেপির ঢঙ্গেই মানুষের কাছে পৌঁছাতে হর-ঘর নেতাজি কর্মসূচী ফরওয়ার্ড ব্লকের।
হুগলি, ১ সেপ্টেম্বর:- মতাদর্শগত ভাবে বিজেপির বিরুদ্ধে বামপন্থীরাই লড়াই করতে পারবে, বিভাজনের রাজনীতি পছন্দ করতেন না নেতাজী, নতুন ভারত কেমন হবে সে কথাও বলতেন। নেতাজীর সেই বার্তা বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক বলে মনে করে ফরোয়ার্ড ব্লক। তাই কিছুটা বিজেপির ঢঙে মানুষের কাছে পৌঁছে দিতে হর ঘর নেতাজী কর্মসূচী নিয়েছে সারা ভারত ফরোয়ার্ড ব্লক। আজ ১লা […]
রাজ্যের তথ্য কমিশনার পদের জন্য আবেদন ১৫ প্রার্থীর।
কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্যের তথ্য কমিশনার পদের জন্য আবেদন করলেন ১৫ জন প্রার্থী। আবেদনকারীদের তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা। মুখ্যসচিবের পদ থেকে অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রী তাঁকে রাজ্য শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসাবে নিযুক্ত করে। সেই পদে থেকেই তিনি রাজ্যের মুখ্য তথ্য কমিশনার পদের জন্য আবেদন করেছেন। চিফ ইনফরমেশন কমিশনারের পদটি গত […]





