হাওড়া , ৪ মার্চ:- হাওড়া সিটি পুলিশের তৎপরতায় উদ্ধার হলো ভিন জেলা থেকে আসা এক ব্যক্তির ব্যাগ। নদীয়ার বাসিন্দা সুজিত রায় গত বুধবার ব্যাগটি একটি প্রাইভেট বাসে ফেলে নেমে পড়েন। পরে পুলিশ সেই খোওয়া যাওয়া ব্যাগটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় একটি প্রাইভেট বাসে ব্যাগটি ফেলে রেখে ভুলবশত নেমে পড়েন সুজিত। এরপর যখন ব্যগটির খোঁজ পড়ে ততক্ষণে বাসটি সেখান থেকে অনেক দূর চলে গিয়েছিল। এরপর তিনি দাশনগর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সেই বাসের খোঁজ শুরু করে দাসনগর ট্রাফিক গার্ড। তারা সমস্ত ট্রাফিক পোস্টকে সতর্ক করে দেয়। অবশেষে ব্যাঁটরা থানা এলাকার কাঁটাপুকুর ক্রসিং এর কাছ থেকে সেই বাসটিকে আটকায় ব্যাঁটরা সাব ট্রাফিক গার্ড। বাস থেকে উদ্ধার হয় সেই ব্যাগ। এরপর সুজিতবাবুকে ডেকে খোওয়া যাওয়া ব্যাগটি খুলে দেওয়া হয় তাঁর হাতে।
Related Articles
মেয়াদ বাড়লো মুখ্যসচিবের।
কলকাতা, ৩০ জুন:- মুখ্যসচিব পদে মেয়াদ বাড়ল হরিকৃষ্ণ দ্বিবেদীর। রাজ্যের আবেদন মত তাঁর চাকরির মেয়াদ ৬ মাস বাড়ালো কেন্দ্রীয় সরকার। ১৯৮৮ সালের ক্যাডারের আইএএস দ্বিবেদীর চাকরির মেয়াদ শেষ হচ্ছিল শুক্রবারই। আগেই তাঁর মেয়াদ বাড়ানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল। প্রথম দফায় সেই আবেদন খারিজ করে দেয় কেন্দ্র। তবে এদিন শেষ মুহূর্তে তাঁর এক্সটেনশন সংক্রান্ত ফাইল অনুমোদন […]
সিবিআইয়ের দাবিতে এখনও অনড় সালেম খান।
হাওড়া, ১৬ মে:- আনিস মামলায় মঙ্গলবার কলকাতা হাইকোর্টে সওয়াল করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য্য হয় আগামী ৭ জুন। মঙ্গলবার এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের বাবা সালেম খান বলেন, কোর্ট কি বলছে, রাজ্য কি বলছে জানা নেই। আমি জানি আমাকে একজন বন্দুক দেখিয়ে বাকি ৩ জন […]
দর্শক নিয়েই আরবে আইপিএল, ১৫০ দিন পরিবার থেকে দূরে বিরাটরা ।
স্পোর্টস ডেস্ক , ১ আগস্ট:- সংযুক্ত আরব আমিরশাহীতে এখন করোনা ভাইরাস অনেকটাই নিয়ন্ত্রণে। তাই সে দেশেই আইপিএলের আসর বসাতে চলেছে বিসিসিআই। পরিস্থিতি কঠিন হলেও টুর্নামেন্ট আকর্ষণীয় করে তুলতে মাঠে দর্শক বসানোর পরিকল্পনা করছে আমিরশাহী ক্রিকেট বোর্ড। প্রতি ম্যাচে ৩০ থেকে ৫০ শতাংশ আসন পূর্ণ করার পরিকল্পনা করা হচ্ছে। আগামী রবিবার অর্থাৎ ২ অগাস্ট বৈঠকে বসছে […]








