হুগলি , ৪ মার্চ:- গোঘাটের বেতমনি মল্লিক পাড়া এলাকায় এক গৃহবধুর গলা কাটা দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। গৃহবধুর নাম পূর্নিমা মল্লিক। গতকাল রাতে স্বামী-স্ত্রী একঘরে ছিলো। আজ সকালে স্ত্রীর গলা কাটা দেহ এবং স্বামী জগন্নাথ মল্লিককে হাত কাটা এবং দেহ ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার হয়। তাদের একটি ৫বছরের শিশু কন্যা বর্তমান। কি কারণে এমন ঘটনা ঘটলো, তা তদন্তে নেমেছে গোঘাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে খবর, জগন্নাথ মল্লিক দিল্লীতে কাজ করতেন। বাড়ী ফিরেছেন দিন ১৫আগে। পাড়া পড়শিদের অনুমান স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তির কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। স্বামী জগন্নাথ মল্লিককে ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য আরামবাগ হাসপাতালে পাঠানো হয়েছে।
Related Articles
কোভিড বিধি মেনে খুলে গেল মঙ্গলাহাট।
হাওড়া, ১৭ জানুয়ারি:- জেলা প্রশাসন ও হাট ব্যবসায়ীদের মধ্যে আলাপ-আলোচনার পর খুলে গেল মঙ্গলাহাট। সোমবার যথারীতি হাট বিল্ডিং ছাড়াও রাস্তার উপরে অন্যান্য সপ্তাহের মতো ব্যবসায়ীরা পসার সাজিয়ে বসেন। তবে শর্ত সাপেক্ষে বেলা সাড়ে ৮টার মধ্যেই রাস্তা থেকে সেই হাট তুলে নেওয়ার কথা বলা হয়। সেইমতো পুলিশ সাড়ে ৮টার সময় রাস্তা থেকে সরে যাওয়ার জন্য নির্দেশ […]
শিক্ষক-শিক্ষিকাদের বদলির আবেদন অনলাইনে গ্রহনের জন্য চালু হলো উৎসশ্রী পোর্টাল।
কলকাতা, ৩১ জুলাই:- রাজ্য সরকার শিক্ষক-শিক্ষিকা সহ শিক্ষাকর্মীদের বদলির আবেদন অনলাইনে গ্রহণ করার জন্য উৎসশ্রী পোর্টাল চালু করেছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ বিকাশ ভবনে এই পোর্টালের উদ্বোধন করে বলেন আগামী সোমবার থেকে এই পোর্টালের মাধ্যমে বদলির আবেদন করা যাবে। প্রাথমিক, উচ্চপ্রথমিক সহ যে কোন স্তরের বিদ্যালয়ে ন্যূনতম পাঁচ বছর রয়েছেন এমন শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষা […]
আজ লখনৌতে বসছে জি,এস,টি কাউন্সিলের বৈঠক।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- আজ বিকেলে লখনৌতে জিএসটি কাউন্সিলের বৈঠক বসছে। দেশে করোনা সংক্রমন ছড়িয়ে পড়ার পর এই প্রথম জিএসটি কাউন্সিলের বৈঠক হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সহ কাউন্সিলের সদস্য এদিনের বৈঠকে উপস্থিত থাকার কথা। রাজ্য থেকে অর্থমন্ত্রী অমিত মিত্র উপস্থিত থাকছেন না। অসুস্থতার কারণে তাঁর পক্ষে সশরীরে উপস্থিত থাকা সম্ভাবনায় বলে জানা গিয়েছে। তাঁর বদলে […]








