বাঁকুড়া , ৪ মার্চ:- বিধানসভা ভোটের মুখে বাঁকুড়া উদ্ধার বিপুল পরিমাণ মদ। বাঁকুড়া শহরের ভৈরব স্থান এলাকার একটি গোপন ডেরা থেকে এই বিপুল পরিমান মদ উদ্ধার হয়েছে বলে জানাগেছে আবগারি দফতর সূত্রে। আবগারি দফতর সূত্রে আরো জানা গেছে ভৈরব স্থানের ওই গোপন ডেরা থেকে মদ ছাড়াও উদ্ধার হয়েছে বিভিন্ন জনপ্রিয় মদের ব্র্যান্ড লেভেল, হলোগ্রাম, ছিপি সহ বেশ কিছু সামগ্রী। আবগারি দফতরের আধিকারিকদের দফতরের ধারণা ওই গোপন ডেরায় বিভিন্ন অস্বাস্থ্যকর দ্রব্য দিয়ে অতি সস্তায় জনপ্রিয় মদের ব্র্যান্ডের নকল এই মদ তৈরি করা হত। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আবগারি দফতর একজনকে আটক করেছে। আটক করা ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই বেআইনী মাদক কারবারের গোটা চক্রকে চিহ্নিত করা হবে বলে জানিয়েছে আবগারি দফতরের তদন্তকারীরা । পাশাপাশি এই মদ কিভাবে বাজারজাত করা হত সে বিষয়েও তদন্ত চালানো হবে বলে জানিয়েছেন আবগারি দফতরের আধিকারিকরা।
Related Articles
মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে পৌরসভায় আলু বেচতে হতো , নাম না করে শুভেন্দুকে কটাক্ষ কল্যাণের।
হুগলি , ১২ নভেম্বর:- সিপিএম, বিজেপি এমনকি কংগ্রেসে চলে গেলেও আমি কিছু বলব না। কিন্তু তৃণমূলে থেকে দলের বিরোধিতা করে দাদার অনুগামী হবি এটা বরদাস্ত করব না। শুধু তাই নয় বাড়িতেও থাকতে দেব না। বৃহস্পতিবার শেওড়াফুলির সত্যজিত ভবনে এভাবেই বিক্ষুদ্ধদের এভাই কড়া হুশিয়ারি দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহী শুভেন্দু অধিকারীর নাম না করে কটাক্ষা […]
টেন্ডার জমা নিয়ে দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসতেই বিক্ষোভ , শেষমেষ বাতিল হলো টেন্ডার।
হুগলি, ৯ ডিসেম্বর:- সেচ দপ্তরে টেন্ডার জমা নিয়ে বিরাট দুর্নীতির ঘটনা প্রকাশ্যে আসতেই বিরাট বিক্ষোভ। তার জেরেই অবশেষে সেচ দপ্তরের মহকুমা আধিকারিক ট্রেন্ডার বাতিল করতে বাধ্য হলেন। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার আরামবাগ মহকুমার সেচ দপ্তরে। টেন্ডার জমা দিতে আসা ব্যক্তিদের অভিযোগ অফিসের বড়োবাবু নিজেই টেন্ডার বক্সে টেন্ডার জমা করছেন। এমন কি নিদিষ্ট সময় পেরিয়ে যাওয়ার […]
বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে যাত্রী।
হাওড়া, ৯ অক্টোবর:- চলন্ত অবস্থায় বন্দে ভারত এক্সপ্রেসে উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন এক যাত্রী। মঙ্গলবার সকালে হাওড়া রেলওয়ে স্টেশনের ২১নং প্ল্যাটফর্মে ঘটে এই দুর্ঘটনা। তবে সেখানে উপস্থিত এক আরপিএফ জওয়ানের তৎপরতায় বাঁচে ওই যাত্রীর জীবন। ওই যাত্রীকে উদ্ধারের জন্য আরপিএফ জওয়ানকে পুরস্কারের ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা ১০ […]








