হুগলী , ১ মার্চ:- সোমবার থেকে সারা দেশজুড়ে শুরু হলো ষাটোর্দ্ধ মানুষের করোনা টিকাকরন কর্মসুচী। এদিন হুগলী জেলার চুঁচুড়া সদর হাসপাতাল সহ আরামবাগ, চন্দননগর ও শ্রীরামপুর মহকুমা হাসপাতালে ২য় পর্যায়ের এই টিকাকরন কর্মসুচী শুরু হলো। ১ম পর্যায়ে মূলতঃ স্বাস্থ্যকর্মী সহ সরকারী কর্মীদের টিকা দেওয়া হয়। ১ম পর্যায়ের পর ২য় পর্যায়েও কোভ্যাক্সিন দেওয়া হয়। বিগত দিনে যারা অনলাইনে আবেদন করেছেন সেইসমস্ত ষাটির্দ্ধ ব্যাক্তিদেরই টিকা দেওয়া শুরু হলো। প্রতিদিন মোট ৫০জন করে মানুষদের টিকা দেওয়া হবে বলে জানা গেছে। এদিন চুঁচুড়া সদর হাসপাতালে করোনার টিকা নিতে উপস্থিত হন ষাটোর্দ্ধ মানুষ।
Related Articles
নিয়ম চুলোয় যাক , ফরাসী শহর দখলে মাস্কহীন “গন নমিনেশন” বাম-বিজেপির !
সুদীপ দাস, ১ জানুয়ারি:- মানুষের মন পেতে মানুষকেই বিপদে ফেলা! ২০২০ থেকে রাজনৈতিক দলগুলির এই চেনা ছবিই বারংবার প্রকাশ পাচ্ছে। যে দল মানুষের ভোটে জিতে সরকার নামক শীর্ষস্থানের পদে বসবে, সেই দলগুলিই বারংবার মানুষকে বিপদে ফেলতে সিদ্ধহস্ত। শনিবার চন্দননগর পুর নির্বাচনের নমিনেশন পর্ব আরও একবার সেটাই প্রমান করলো। এদিন সকাল ১১টা নাগাদ বাম প্রার্থীদের মনোনয়ন […]
করোনার জেরে কোন্নগর এ কর্মহীন মানুষের জন্য চাল,ডাল, পিঁয়াজ,তেল,মাছ,মাংস নিয়ে হাজির সমাজসেবী শুভায়ুন।
হুগলি ,৩১ মার্চ:- করোনা ভাইরাসের ধাক্কায় দেশ জুড়ে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা।তাই দেখে ঘরে না বসে এগিয়ে এলেন কোন্নগরের বিশিষ্ট সংগীত শিল্পী তথা সমাজসেবী শুভায়ুন চক্রবর্তী।রাজ্যে সরকার থেকে শুরু করে এলাকার ছোটখাটো ক্লাব সবাই এগিয়ে এসে কেউ চাল,ডাল তো কেউ আলু,পিঁয়াজ হাতে তুলে দিচ্ছে কর্মহীন মানুষ গুলোর মধ্যে।আজ কোন্নগড়ে একশোটি পরিবারের […]
২৯৪ টি কেন্দ্রেই মমতাকে ভোট দিয়ে জয়ী করুন , অভিনব দেওয়াল লিখন বালিতে।
হাওড়া , ২১ জানুয়ারি:- বিধানসভা ভোটের দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে, নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে নিজে প্রার্থী হতে চেয়ে প্রকাশ্য জনসভায় ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সেখানে দেওয়াল লিখন শুরু হয়ে গেছে। বাকি কেন্দ্রের প্রার্থীদের নাম এখনও ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই এবার হাওড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন করতে […]




