হাওড়া , ২৭ ফেব্রুয়ারি:- হাওড়ায় ঘুড়ি উৎসব ঘিরে বিতর্ক। বিজেপি যুব মোর্চার জোন কনভেনর বনশ্রী মন্ডল শনিবার ওই ঘুড়ি উৎসবের আয়োজন করেছিলেন। এটা দলের কোনও কর্মসূচি নয় বলে এদিন পরিষ্কার জানিয়ে দেন বিজেপির সদরের জেলা সভাপতি সুরজিৎ সাহা। অনুষ্ঠানে অনেক রাজ্য নেতৃত্বের নাম থাকলেও আসেননি কেউই। রাজ্য যুব মোর্চার হাওড়া, হুগলি এবং মেদিনীপুরের কনভেনর তথা অনুষ্ঠানের আয়োজক বনশ্রী মন্ডল দাবি করেন, এটা দলের অনুমতি নিয়েই করেছেন। তিনি দলের সকলকে নিমন্ত্রণ জানিয়েছেন। সকলেই উপস্থিত থাকবেন বলে জানিয়েছিলেন। এটা নিজের ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তিনি করেছেন। জেলা বিজেপি সদর সভাপতি সুরজিৎ সাহা জানান, কোনও ব্যক্তি বিশেষের ওই অনুষ্ঠান। কোনও ব্যক্তি যদি নিজের নামে অনুষ্ঠান করেন, তাহলে সেটা ব্যক্তির অনুষ্ঠান হয়। কোনও দলের অনুষ্ঠান হয় না। তিনি কোনও আমন্ত্রণ পাননি। কেন তাঁর নাম নিমন্ত্রণপত্রে ছিল তা জানা নেই। এটা বিজেপির কোনও কার্যক্রম নয়।
Related Articles
চন্দননগরে ভোটের নামে প্রহসন জেলাশাসকের দপ্তরের সামনে বিক্ষোভ বিজেপির।
সুদীপ দাস, ১৪ ফেব্রুয়ারি:- চন্দননগরে ভোটের নামে প্রহসন হয়েছে। তৃণমূল ছাপ্পা মেরে ভকটে জিতেছে। পাশাপাশি তৃণমূল ও সিপিএম আঁতাত। চন্দননগরে ফলাফল ঘোষনা হতে এমনই অভিযোগ তুলে হুগলীর জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলো ভারতীয় জনতা পার্টি। উপস্থিত রয়েছেন রাজ্য নেতা দীপাঞ্জন গুহ, হুগলী সাংগঠনিক জেলা সভাপতি তুষার মজুমদার, যুব সভাপতি সুরেশ সাউরা। এদিন ঘড়ির মোড় […]
স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা এমামি গোষ্ঠীর হাত ধরে।
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- রাজ্য স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা ইমামি গোষ্ঠীর হাত ধরে। আমরি হাসপতালের মালিক ইমামি গোষ্ঠীর দুই কর্তা বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন। যদিও কোনও তরফেই ওই বৈঠক নিয়ে মুখ খোলা হয় নি। তবুও মনে করা হচ্ছে এই বৈঠক থেকেই স্বাস্থ্য ক্ষেত্রে নতুন বিনিয়োগের সম্ভাবনার দরজা খুলে যেতে পারে। আগামী ২০ […]
স্বাস্থ্য ও সাফাই কর্মীদের সন্মানিত করল বৈদ্যবাটি পুরসভা।
হুগলি , ৯ ফেব্রুয়ারি:- করোনা কালে জীবনের ঝুঁকি নিয়ে সামনেই সাড়িতে থেকে কাজ করা স্বাস্থ্য ও সাফাই কর্মীদের সন্মানিত করল বৈদ্যবাটি পুরসভা। মঙ্গলবার বৈদ্যবাটি পুরসভা স্বাস্থ্য ও সাফাই কর্মী মিলিয়ে প্রায় ৪০০ জনের হাতে স্মারক ও শংসাপত্র তুলে দেওয়া হয়।সেখানে ছিলেন বিদায়ী পুরপ্রধান তথা পুরপ্রশাসক অরিন্দম গুই, সাফাই বিভেগের বিদায়ী চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ, […]





