কলকাতা , ১৭ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার চলতি মাসের মধ্যেই মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠী গুলিকে ঋন দেওয়ার কাজ শুরু করার জন্যে জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। বিভিন্ন জেলার সমবায় সমিতিগুলিকে চলতি সপ্তাহের মধ্যেই নতুন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি দলে ন্যূনতম দশ জনে করে মহিলা নিয়ে প্রাথমিকভাবে রাজ্যে মোট দশ হাজার নতুন গোষ্ঠী তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারি বিধানসভায় ভোট অন একাউন্ট পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামী অর্থ বছরে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্যে ২৫ হাজার কোটি টাকা ঋন দেওয়ার কথা ঘোষনা করেছিলেন। চলতি অর্থ বছরে এই ধরনের গোষ্ঠীগুলিকে প্রায় ১২ হাজার কোটি টাকা ঋন দেওয়া হয়েছে।
Related Articles
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় নেতাদের ছবিতে কালি
হুগলি , ১৭ জানুয়ারি:- হুগলি জেলার কোতরং ২ নম্বর কলোনী বাজার এলাকায় বিজেপির লাগানো ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের ছবিতে কালি লেপে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।এদিন সকালে দেখা যায় ২ নম্বর কলোনী বাজার এলাকা সহ ধাসরা পেট্রোল পাম্প এলাকার বিভিন্ন জায়গায় বিজেপির লাগানো ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জেপি নাড্ডা ও অমিত […]
ব্রিজ থেকে চলন্ত মালগাড়িতে বালককে ছুঁড়ে ফেলার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার।
হাওড়া, ২৮ আগস্ট:- রেলব্রিজের উপর থেকে চলন্ত মালগাড়িতে আট বছরের বালককে ছুঁড়ে ফেলার ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। রবিবার রাতে বীরভূমের লাভপুর এলাকা থেকে এই ঘটনায় অভিযুক্ত হৃদয়কুল্লা শেখ ওরফে আলী হোসেন’কে লিলুয়া থানার পুলিশ গ্রেফতার করে। ধৃতকে আজ সোমবার দুপুরে হাওড়া আদালতে তোলা হবে। আদালতের কাছে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, […]
মেয়েদের আইপিএল এর দিন ঘোষণা করে চমক মহারাজের ।
স্পোর্টস ডেস্ক , ২ জুলাই:- নভেম্বরেই হতে চলেছে মেয়েদের আইপিএল । রবিবার ছেলেদের আইপিএল নিয়ে অ্যাপেক্স কাউন্সিলের জরুরী বৈঠক। আমিরশাহীতে হতে চলা আইপিএল নিয়ে বৈঠক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া হবে । তার আগে মেয়েদের আইপিএল নিয়ে সুখবর জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । এদিন তিনি জানান ‘মেয়েদের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে আমরা আইপিএল নিয়ে ভাবছি । মহিলা […]







