বাঁকুড়াঃ, ১৫ ফেব্রুয়ারি:- গত ১১ ই ফেব্রুয়ারি নবান্ন অভিযান এর ডাক দিয়েছিল আমাদের রাজ্যের দশটি যুব ফেডারেশন সংগঠন। কাজের দাবিতে ও চাকরির দাবিতে তারা এই অভিযানের ডাক দিয়েছিল। কিন্তু নবান্নর অনেক আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় এবং জলকামান ও কাঁদুনে গ্যাস ছোড়েন। এছাড়াও তাদের ওপর পুলিশ ও অমানবিক আচরণ করেন ও লাঠি চার্জ করেন। লাঠির আঘাতে আক্রান্ত হয়েছিলেন প্রচুর ডিওয়াইএফআই কর্মী। সেদিন গুরুতরভাবে আক্রান্ত হয়েছিল কোতুলপুরের এক ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলাম মিদ্দা। তার বাড়ি হল কোতুলপুর ব্লকের গোপীনাথপুর অঞ্চলের চোরকলা গ্রামে। সেদিনই তাকে হসপিটালে ভর্তি করে দেই ডিওয়াইএফআই কর্মীরা। চিকিৎসা করার পরেও তার শেষ রক্ষা করতে পারেনি ডাক্তারবাবুরা আজ সকাল সাতটায় তিনি পরলোকগমন করেন। মৃত্যুর আগেই তিনি জানিয়েছিলেন পুলিশের আঘাতেই তিনি এতটা আক্রান্ত হয়েছেন। বয়স 33 বছর তিনি পেশায় ছিলেন টোটো চালক। কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Related Articles
গরমে লোডশেডিং, অবরোধ হাওড়ার বাইপাস এলাকায়।
হাওড়া, ১৫ এপ্রিল:- চড়া গরমে বিদ্যুৎহীন গোটা এলাকা। চারদিন ধরে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন বলে অভিযোগ। এরই প্রতিবাদে সোমবার দুপুরে হাওড়ার ইস্ট-ওয়েস্ট রোড বাইপাসে অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। খবর পেয়ে ঘটনস্থলে আসে হাওড়া থানার পুলিশ। প্রশাসনের আশ্বাসে অবরোধ ওঠে। Post Views: 344
খড়দহে ভোট মিটতেই রাজনৈতিক হিংসা শুরু।
খড়দহ , ৩০ অক্টোবর:- খড়দহ বিধানসভার উপনির্বাচনের শেষ বেলায় আক্রান্ত হল প্রাক্তন বিধায়ক কাজল সিনহার ছেলে আর্যদিপ সিনহা। খড়দহ নির্বাচনের শেষ বেলাতে বিজেপির হাতে আক্রান্ত হল। দ্রুত চিকিৎসার জন্য তাকে খড়দহ রহড়া সঞ্জীবনী বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দরা ক্ষোভে ফেটে পড়ে। এতে খড়দহের মানুষজনের মধ্যে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে […]
মহারাজের মেয়াদ বাড়ানোর দাবি বিসিসিআই এর, লোধা কমিশনকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে জয় শাহ।
স্পোর্টস ডেস্ক,২০ মে:- বিচারপতি আরএম লোধা কমিশনের কুলিং অফের নিয়মকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন বিসিসিআই সচিব জয় শাহ। বোর্ড সচিব পদে মেয়াদ বাড়ানোর জন্য শীর্ষ আদালতে আবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। অন্যদিকে আগামী জুলাইতে বিসিসিআই সভাপতি পদে কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ফলে তিনিও লোধা কমিশনের সুপারিশকে চ্যালেঞ্জ করে […]








