রিংকা পাত্র , ১৫ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চিত্তরঞ্জন সেবা সদনে মাতৃ মা প্রকল্পের উদ্বোধন করেন। প্রসূতি মা ও সদ্যোজাত শিশুদের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা দিতেই এই উদ্যোগ বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, এই নিয়ে সারা রাজ্যে ১৭টা এই ধরনের হাব তৈরি হল। অসুস্থ সদ্যোজাতদের চিকিৎসার জন্য রাজ্যে ৩০৩টি Sick New Born Care Unit তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। যেখানে বাচ্চাদের ২৮ দিন বয়স পর্যন্ত চিকিরসা করা হয়। মুখ্যমন্ত্রীর দাবি করেছেন রাজ্যের স্বাস্থ্য ভারতের মধ্যে শ্রেষ্ট। রাজ্যে ৪৩ টি মাল্টি সুপারস্পেশালিটি হাসপাতাল তৈরি হয়েছে। হাসপাতালের মান উন্নত হয়েছে। বর্তমানে রাজ্য সরকারি হাসপাতালগুলির মান বিশ্বের সেরা হাসপাতালে সমকক্ষ বলে মুখ্যমন্ত্রীর দাবি। তিনি আরো বলেন এ রাজ্যে বিনা পয়সায় খাদ্য, বিনা পয়সায় স্বাস্থ্য এবং বিনা পয়সায় শিক্ষার সুযোগ মেলে। যা অন্য কোথাও পাওয়া যায় না।
Related Articles
হোলির দিনই সৱুজ- মেরুন রঙে রাঙল কল্যাণী , ৪ ম্যাচ বাকি থাকতেই আই লিগ জিতে গেল মোহনবাগান।
অঞ্জন চ্যাটার্জি,১০ মার্চ:- হোলির দিনই আই লিগের রঙ সৱুজ মেরুন হোলিতে ডুবল গঙ্গাপাড়ের ক্লাব । বসন্তে বাড়তি বসন্তের স্বাদ। ডার্বির আগে যেন এই অনুভূতিগুলো পেয়ে গেল মোহনবাগানকে। ৪ ম্যাচ বাকি থাকতেই আই লিগ জিতে গেল মোহনবাগান। আইজলকে তারা হারাল ১-০ গোলে। ফলে ডার্বি হয়ে গেল কার্যত নিয়মরক্ষার। আই লিগ আসছে জেনেই এদিন কল্যাণী ভরিয়েছিলেন সমর্থকরা। […]
জমানো টাকায় স্কুল ছাত্রের হাতে তৈরী “অবাক দূর্গা”, পুজিত হবেন ছাত্রের হাতেই!
সুদীপ দাস, ২৮ সেপ্টেম্বর:- বয়স মাত্র ১৩। এই বয়সেই নিজের ছোট্ট হাতে প্রায় ৯ফুট উচ্চতার দেবী দুর্গার মূর্তি গড়ে উঠছে। তবে এবারেই প্রথম নয়। মাত্র ৫বছর বয়স থেকেই দুর্গার মুর্তি তৈরি করে আসছে রাজহাট উত্তরপাড়ার বাসিন্দা শুভ মাইতি। বাবা অষ্ট মাইতি চাষাবাদ করেই সংসার চালান। মা সম্পা মাইতি গৃহবধু। মাইতি দম্পতির এক ছেলে-মেয়ের মধ্যে শুভ […]
পুকুর ভরাটের অভিযোগ , ভরাটকারীকে প্রকাশ্যে ধমক বিধায়কের।
হুগলি, ১৪ এপ্রিল:- দলীয় নেতার কা্ছ থেকে পুকুর ভরাটের অভিযোগ পেয়ে সরেজিমিনে পরিদর্শন বিধায়কের। অভিযুক্তকে ডেকে প্রকাশ্যে ধমক দিয়ে সাত দিনের মধ্যে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন বিধায়ক। ঘটনাটি হুগলী-চুঁচুড়া পৌরসভার ১৬নম্বর ওয়ার্ডের নজরুল সরনি এলাকার। ওই এলাকাতেই একটি পুকুর রয়েছে। অভিযোগ পুকুরের পাশের প্লটের মালিক তথা ওই এলাকার বাসিন্দা বিপদ তারন দাস […]





