হাওড়া , ১২ ফেব্রুয়ারি:- হরতালের সকালে পাওয়ার বল নিয়ে হাওড়ায় বনধ সমর্থকেরা রোডে প্রতীকী ফুটবল খেললেন। নরসিংহ দত্ত রোডের পাওয়ার হাউস মোড়ে এবং হাওড়া আমতা রোডের শানপুর মোড়ে বনধ সফল দাবি করে রাস্তায় ফুটবল খেলেন বাম কর্মী সমর্থকেরা। পরে পুলিশ এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। হাওড়ায় আজ সকাল থেকে বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে। সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হলেও এখনো পর্যন্ত ধর্মঘটের তেমন কোনও প্রভাব লক্ষ্য করা যায়নি। শহর হাওড়ায় সরকারি-বেসরকারি বাস, ট্যাক্সি ও অন্যান্য যানবাহন চলছে। অফিসগুলিতেও হাজিরা প্রায় স্বাভাবিক। সমস্ত বাজারহাট, দোকানপাট খোলা রয়েছে। তবে এদিন হরতালের সমর্থনে বাম সমর্থকরা বেশ কিছু জায়গায় মিছিল করে। হাওড়া শানপুর এবং পাওয়ার হাউস মোড়ে বাম সর্মথকরা প্রতীকী ফুটবল খেলেন। শহরের রাস্তায় এদিন সকাল থেকে পুলিশের নজরদারিও রয়েছে চোখে পড়ার মতো।
Related Articles
উৎসবের মরশুমে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান – শোভনদেব চট্টোপাধ্যায়।
কলকাতা , ২২ সেপ্টেম্বর:- মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আসন্ন পুজোর প্রস্তুতি সংক্রান্ত মিটিং করেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ দপ্তর এর অতিরিক্ত মুখ্য সচিব সুরেশ কুমার, ডব্লিউ বি এস ই ডি সি এল এর সিএমডি শান্তনু বসু ও ডাবলু বি পি ডি সি এল এর সিএমডি পি ভি সেলিম। […]
গঙ্গা সহ বিভিন্ন নদীর ভাঙ্গন রুখতে রাজ্যের দাবি মেনে অর্থ বরাদ্দ করতে কেন্দ্র সম্মতি দিয়েছে।
কলকাতা, ৩ মার্চ:- গঙ্গা সহ বিভিন্ন নদীর ভাঙন ও বন্যা রোধে পরিকাঠামো তৈরি করতে রাজ্য সরকারের দাবি মেনে অর্থ বরাদ্দ করতে কেন্দ্রীয় সরকার সম্মতি দিয়েছে। তবে রাজ্যের দাবি মত ৭৫ শতাংশ নয়। নবান্ন সূত্রে খবর ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রাম কর্মসূচির অধীনে বাঁধ নির্মাণ, সংস্কার, ড্রেজিং, পাড় বাঁধানোর মত কর্মসূচির জন্য ৬০ শতাংশ অর্থ […]
কোন্নগরে আক্রান্ত বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যকে দেখতে শুভেন্দু অধিকারী।
হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- উত্তরপাড়ায় শুভেন্দু অধিকারীর কনভয় আটকে গো ব্যাক স্লোগান কালো পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূলের। ভোটের আগের রাতে আক্রান্ত হন কোন্নগরের বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য। তিনি হিন্দমোটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পরেন বিরোধী দলনেতা। পুলিশ বিক্ষোভ হটিয়ে তাকে বের করে দেয়। শুভেন্দু বলেন, রোজই এরকম করে, দশটা বিশটা […]







