কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- পণ্য পরিষেবা কর পদ্ধতিকে সরল ও ত্রুটিমুক্ত করতে বিধানসভায় পাশ হয়ে গেল দ্য ওয়েস্টবেঙ্গল গুডস্ অ্যন্ড সার্ভিসেস ট্যাকস(অ্যমেন্ডমেন্ট ) বিল ,২০২১ । বিল এর সমর্থনে বলতে গিয়ে শিক্ষামন্ত্রী তথা তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন কেন্দ্রীয় সরকার জিএসটি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে অনেক রাজ্য নানা পরিবর্তন করেছে। আমাদের রাজ্যকেও করতে হচ্ছে। জি এস টি জমাও সরলীকরণ করা হয়েছে। লক্ষ্য রাখা হয়েছে যাতে ছোট ও মাঝারি ব্যাবসায়ীদের সুবিধা হয়। কর ফাঁকির কথা মাথায় রেখে কিছু প্রস্তাবও রয়েছে এই বিলে বলে জানান পার্থ চট্টোপাধ্যায়। বিধানসভায় দ্য ওয়েস্টবেঙ্গল গুডস্ অ্যন্ড সার্ভিসেস ট্যাকস(অ্যমেন্ডমেন্ট ) বিল ,২০২১ উত্থাপন করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
Related Articles
প্রিয়াঙ্কা রেড্ডিকে ধর্ষণ ও নৃশংসভাবে খুনের ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল জ্বালিয়ে বিক্ষোভ হাওড়ায়।
হাওড়া,১ ডিসেম্বর:- কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিতে হাওড়ায় বিক্ষোভ দেখাল মহিলা তৃণমূল কংগ্রেস। রবিবার হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের পক্ষ থেকে ৫৭ নম্বর ওয়ার্ডে তেলেঙ্গানার পশু চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির ধর্ষণ ও খুনের প্রতিবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগের দাবিতে ধর্ষণ ও খুনের ঘটনার বিচার চেয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয় ও অমিত শাহের ছবি পোড়ানো […]
কয়লা পাচার , চিটফান্ড তদন্তে তলব পার্থ সহ শীর্ষ নেতাদের , ভোটের আগে তুমুল চাপে তৃনমূল।
কলকাতা, ১২ মার্চ:- কয়লা ও চিটফান্ড কাণ্ডের তদন্তে তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষ স্থানীয় নেতাকে কেন্দ্রীয় তদন্তকারীদের মুখোমুখি হতে হবে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দোরগোড়ায় দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় সহ নেতারা সিবিআইএর তলব পাওয়ায় ঘোর অস্বস্তিতে রাজ্যের শাসক দল। যদিও মুখে তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ষড়যন্ন্ত্রের তত্বকেই তুলে ধরছেন। বহুদিন ধরেই কয়লা কেলেঙ্কারি কাণ্ডে সিবিআই-এর তদন্তকারীদের নজর […]
চুঁচুড়ার বাজারে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এর হানা।
হুগলি,১০ ডিসেম্বর:- আজ সন্ধ্যায় চুঁচুড়া রবীন্দ্রনগর বাজারে হঠাৎই হানা দেয় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট পিঁয়াজের দাম ক্রেতাদের কাছে বেশী নিচ্ছে কিনা তা জানতে। ছিলেন হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাও, অতিরিক্ত জেলাশাসক প্রদীপ আাচার্য সহ জেলার আধিকারিকরা। দুটি দোকানে অভিযান চালানো হয়। পরে জেলাশাসক সাংবাদিকদের বলেন, জেলার বিভিন্ন বাজারে পিয়াজের দর ক্রেতাদের কাছে বেশী নেওয়া হচ্ছে কিনা তা।নিয়ে […]






