সুদীপ দাস , ৫ ফেব্রুয়ারি:- বেহাল মোরাম রাস্তা সারাইয়ের দাবীতে ভোট বয়কটের ডাক খন্যানে। পান্ডুয়া ব্লকের খন্যানে পূর্বপাড়া থেকে মাখালডিহি পর্যন্ত মোরাম রাস্তা। বিগত প্রায় ১০বছর ধরে এই রাস্তার বেহাল দশা। স্থানীয়দের বক্তব্য পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সকলকে জানিয়েও কোন কাজ হয়নি। ফলে নিত্যদিন ভাঙা রাস্তা দিয়ে তাঁদের জীবনের ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হয়। এবারে এই রাস্তা সারাইয়ের দাবীতেই স্থানীয়রা খন্যানে জি.টি অবরোধ করলো। অবিলম্বে রাস্তা সারাই না হলে তাঁরা ভোট বয়কটের ডাক দেয়। প্রায় ঘন্টাখানেক অবরোধ চলার পর পুলিশি আশ্বাসে অবরোধ ওঠে।
Related Articles
সামাজিক দূরত্ব মেনে এবার টলিউডে মেকআপ, কী ভাবে সম্ভব ? জেনে নিন।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ৭ জুন:- আড়াই মাস পরে নতুন করে জাগছে টেলিপাড়া। পারবেন অভিনেত্রীরা মাল্টিটাস্কার হতে? যে সমস্ত নির্দেশাবলি আছে তার মধ্যে একটি, নিজেদের মেকআপ কিট থেকে হয়তো নিজেদেরই মেকআপ করতে হবে অভিনেতা-অভিনেত্রীদের। কারণ, সংক্রমণ রুখতে গিয়ে স্পর্শ না করে তিন ফুট দূর থেকে মেকআপ করা সম্ভব নয়। যদিও প্রোডিউসার গিল্ডের সভাপতি শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩৫ […]
পঙ্গপালের তাণ্ডব কি এবার বাঁকুড়ার বিষ্ণুপুরেও ?
বাঁকুড়া ,২ মে:- এবার কী পশ্চিমবঙ্গেও কী পঙ্গপালের হানা? পঙ্গপালের তাণ্ডব কি এবার বাঁকুড়ার বিষ্ণুপুরেও? এখন এই খবরে তোলপাড় নেট দুনিয়া। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ‘ভাইরাল’ এই ছবি। ঝাড়গ্রাম ও বাঁকুড়ার ঝাড়খণ্ড লাগোয়া জঙ্গলে ইতিমধ্যেই পঙ্গপাল জাতীয় পতঙ্গের দেখা মিলছে বলে দাবি।স্থানীয় এক বাসিন্দা বলেন এমনিতেই আমরা করোনাভাইরাস নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি , তার ওপর এই […]
বালিকে পৃথক পৌরসভার সরকারি সিদ্ধান্তে খুশি সকলে। আজ থেকেই তৎপরতা শুরু।
হাওড়া , ১৩ নভেম্বর:- পুরভোটের আগে হাওড়া পুরসভা থেকে পৃথক করা হলো বালি পৌরসভাকে। শুক্রবারই বিধানসভায় সেই মর্মে প্রস্তাব পাশ হয়েছে। পৃথক হওয়ার আগে পর্যন্ত হাওড়া পুরসভার অধীনে মোট ৬৬টি ওয়ার্ড ছিল। ১৬টি ওয়ার্ড নিয়ে হাওড়া পুরসভা থেকে পৃথক হল বালি পৌরসভাকে। মূলত নাগরিক পরিষেবাকে মাইক্রো লেভেলে পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার বিধানসভায় বালিকে […]







