হলদিয়া, ৫ ফেব্রুয়ারি:- ৭ ফেব্রুয়ারি হলদিয়ায় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৎপরতার সঙ্গে কাজ চলছে হলদিয়ার হ্যালিপ্যাড ময়দানে। এই হ্যালিপ্যাড ময়দান থেকে প্রধানমন্ত্রী ধোবি-দুর্গাপুর পাইপলাইন প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রকল্পে কেন্দ্রের ২,৪৩৩ কোটি টাকা খরচ হবে। এ বাদেও হলদিয়ায় এলপিজি গ্যাস আমদানি টার্মিনালের উদ্বোধন করবেন তিনি। যার মাধ্যমে প্রত্যেক ভারতবাসীর হেঁসেলে রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রধানমন্ত্রীর স্বপ্ন আরও একধাপ দ্রুততর হবে। এই প্রকল্পে ১১০০ কোটি টাকা খরচ হবে কেন্দ্রের। এ ছাড়াও হলদিয়ার তেল শোধনাগারে আরও ১০১৯ কোটির আরও একটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সরকারি অনুষ্ঠানের পাশেই জনসভার একটি মঞ্চও প্রস্তুত করা হয়েছে যেখানে প্রধানমন্ত্রী জনসভা করবেন। সেই সভাতে যোগদান পর্ব থাকবে বলে জানিয়েছেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক।
Related Articles
দুবাইতে মহারাজ ! আইপিএল পরিকাঠামো পরিদর্শন, উদ্বোধনেও থাকবেন সৌরভ ।
স্পোর্টস ডেস্ক , ১৫ সেপ্টেম্বর:- আইপিএল শুরু হবার আগে আগে সমস্ত রকম প্রস্তুতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সংযুক্ত আরব আমিরশাহিতে হাজির হয়ে গেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রথমে শারজা স্টেডিয়ামের পরিকাঠামো ঘুরে দেখেছেন মহারাজ। এমিরেটস ক্রিকেট বোর্ড কর্তাদের সঙ্গে কয়েক দফা আলোচনা করেছেন টুর্নামেন্ট নিয়ে। বুধবার আবুধাবিতে পৌঁছবেন সৌরভ। ক্রিকেটারদের জন্য তৈরি “বায়ো বাবল” সহ সমস্ত […]
দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যসচিব আগামীকাল জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছেন।
কলকাতা , ১৮ অক্টোবর:- কোভিড বিধি মেনে দুর্গাপূজা উদযাপন এর শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্যসচিব আগামীকাল জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসছেন। নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকে সমস্ত জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের থাকার কথা। নবান্ন সূত্রে খবর, মুখ্যসচিবের ডাকা জরুরি বৈঠকে কোভিড বিধি মেনে […]
আর্থিক সংকটের মধ্যেও পুজো কমিটিগুলির অনুদান বাড়ালো মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২২ আগস্ট:- আর্থিক সঙ্কটের মধ্যেও পুজো কমিটিগুলির আর্থিক অনুদান এবছর আরেক দফা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে প্রতি বছরের মতো পুজো উদ্যোক্তাদের বিদ্যুতের বিলে ছাড়, পুরকর, দমকলের ফি মুকুব করার কথা ঘোষনা করেছেন তিনি। পুজোর প্রস্তুতি […]







