কলকাতা , ৪ ফেব্রুয়ারি:- রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের বিকল্প একমাত্র উন্নততর তৃণমূল কংগ্রেস বলে দাবি করলেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে আজ দলের সংখ্যালঘু সেলের বৈঠকে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন বিজেপি এরাজ্যে দাঙ্গা বাধাতে চায়। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বলে তার দাবি। তাই এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের একমাত্র বিকল্প উন্নততর তৃণমূল কংগ্রেস বলে তিনি মন্তব্য করেন। সাম্প্রতিককালে দলত্যাগী নেতাদের নাম না করে মুখ্যমন্ত্রী তাদের মীরজাফর বলে কটাক্ষ করেন।এদিকে উপস্থিত প্রতিনিধিদের বিভিন্ন দাবি-দাওয়া জানানো কে কেন্দ্র করে মমতা ব্যানার্জির সভায় সাময়িক বিশৃঙ্খলা হয়। তার জেরে সাময়িক বন্ধ সভা। বক্তব্য থামিয়ে দেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সবাইকে শান্ত হওয়ার আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ পর ফের তৃণমূল কংগ্রেস নেত্রী বক্তব্য শুরু করেন। তিনি এই ঘটনা সমালোচনা করে বলেন নির্বাচনের আগে এসে কেউ কেউ বলছেন এটা করে দিতে হবে,ওটা করে দিতে হবে। ত সম্ভব নয়।
Related Articles
গোটা দেশের মধ্যে সব থেকে বেশি ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এরাজ্যে।
কলকাতা, ২২ মার্চ:- এবারের লোকসভা নির্বাচনে গোটা দেশের মধ্যে সব থেকে বেশি ৯২০ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ইতিমধ্যেই এসে গেছে শতাধিক কোম্পানী বাহিনী। নিয়মিত রুটমার্চ করছে তাঁরা। এই বাহিনীর থাকা, খাওয়া সহ যাবতীয় খরচ আপাতত রাজ্য সরকারকেই বহন করতে হবে। পরে তা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ফেরৎ পাবার কথা। কিন্তু সে টাকা আদৌ […]
সরস্বতী পুজোতেও থিমের ছোঁয়া, পুজোর থিম এটিএম মেশিন ।
হুগলি, ১৪ ফেব্রুয়ারি:- চিরাচরিত রীতিনীতি মেনে বসন্ত পঞ্চমীর পূণ্য তিথিতে স্কুল কলেজ বাড়ি কিংবা পাড়ায় পাড়ায় শুরু হয়েছে বাগদেবীর আরাধনা। কিন্তু এবার থিমের ছোঁয়া হুগলির বৈদ্যবাটিতে। বৈদ্যবাটি রাজার বাগান মিনি বাজার বিনাপানি সংঘের এ বছরের থিম এটিএম মেশিনে মাধ্যমে বাগদেবীর আরাধনা। সেখানেই বানানো হয়েছে ছোট্ট একটি ব্যাঙ্ক তার মধ্যেই ১ টাকা ফেললে অপরদিকে তার পাশেই […]
সেই প্লাজাই হারিয়ে দিল ইস্টবেঙ্গলকে।
অঞ্জন চট্টোপাধ্যায়,৪ জানুয়ারি:- সেই প্লাজাই হারাল ইস্টবেঙ্গলকে। একেবারে শেষ মুহূর্তের গোলে। ৯০ মিনিটে ইজরায়েল গুরুং-এর ক্রস থেকে সেকেন্ড পোস্টে হেড করে গোল করে যান এই ত্রিনিদাদ টোবাগোর ফুটবলার। প্রথমার্ধে চার্চিল খোলসে ঢুকে থাকলেও দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বেরোতে থাকে। বেশ কয়েকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে ফেলে তারা। ৬২ মিনিটে একা বল নিয়ে বক্সে ঢুকে […]





