কলকাতা , ৪ ফেব্রুয়ারি:- রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারের বিকল্প একমাত্র উন্নততর তৃণমূল কংগ্রেস বলে দাবি করলেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে আজ দলের সংখ্যালঘু সেলের বৈঠকে তিনি বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন বিজেপি এরাজ্যে দাঙ্গা বাধাতে চায়। কিন্তু তৃণমূল কংগ্রেস রাজ্যে শান্তি ও উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বলে তার দাবি। তাই এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের একমাত্র বিকল্প উন্নততর তৃণমূল কংগ্রেস বলে তিনি মন্তব্য করেন। সাম্প্রতিককালে দলত্যাগী নেতাদের নাম না করে মুখ্যমন্ত্রী তাদের মীরজাফর বলে কটাক্ষ করেন।এদিকে উপস্থিত প্রতিনিধিদের বিভিন্ন দাবি-দাওয়া জানানো কে কেন্দ্র করে মমতা ব্যানার্জির সভায় সাময়িক বিশৃঙ্খলা হয়। তার জেরে সাময়িক বন্ধ সভা। বক্তব্য থামিয়ে দেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। সবাইকে শান্ত হওয়ার আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ পর ফের তৃণমূল কংগ্রেস নেত্রী বক্তব্য শুরু করেন। তিনি এই ঘটনা সমালোচনা করে বলেন নির্বাচনের আগে এসে কেউ কেউ বলছেন এটা করে দিতে হবে,ওটা করে দিতে হবে। ত সম্ভব নয়।
Related Articles
ফুরফুরা শরীফের বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকি।
কলকাতা , ১ ডিসেম্বর:- ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। ফুরফুরা শরীফের পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দাবি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জমা দিয়েছেন। প্রায় আধঘন্টা ধরে চলা ওই বৈঠকে কোন রাজনৈতিক আলোচনা হয়নি বলে প্রশাসনের তরফে জানানো হলেও বিধানসভা ভো টের আগে এই বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। […]
চুঁচুড়ায় রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেঁড়ায় চাঞ্চল্য! অস্বীকার বিজেপির।
হুগলি, ২১ এপ্রিল:- চুঁচুড়া মনসাতলা বিদ্যাসাগর পার্ক লাগোয়া এলাকায় হুগলির তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ফ্লেক্স পোস্টার মারা হয়েছিল। সেই ফ্লেক্স কেউ ছিঁড়ে দেয় বলে অভিযোগ। আজ সকালে জানতে পেরে দলীয় কর্মিদের নিয়ে ওই এলাকায় যান চুঁচুড়ার প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখোপাধ্যায়। তিনি বলেন, তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছিঁড়ে ফেলা হয়েছে। এর আগেও গত ১৬ […]
চুঁচুড়ায় মে দিবসের অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান পৌর প্রধানের কোন্দল প্রকাশ্যে।
হুগলি, ১ মে:- মে দিবসের অনুষ্ঠানে পুরসভার বর্তমান ও প্রাক্তন পুরপ্রধানের কোন্দল প্রকাশ্যে। ঘটনাটি হুগলি চুঁচুড়া পুরসভার। সোমবার এই পুরসভায় তৃণমূলের শ্রমিক সংগঠন আই এন টি টি ইউ সির উদ্যোগে শ্রমিক দিবস পালন করা হয়। সকালে আয়োজিত এই অনুষ্ঠানের সূচনা করেন প্রাক্তন পুরপ্রধান তথা বর্তমান সদস্য গৌড়িকান্ত মুখার্জী। কিন্তু এখানে দেখা যায়নি বর্তমান পুরপ্রধান অমিত […]








