মালদা, ৪ ফেব্রুয়ারি:- নির্বাচনের এখনো দিনক্ষন ঘোষনা হয়নি। প্রার্থী নির্বাচন দূর কি বাত। তার আগেই মালদার চাঁচলে দেওয়াল দখলে রাখতে মাঠে নেমে পড়ল শাসকদল। বৃহস্পতিবার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি চাঁচল শহরের একাধিক এলাকায় দেওয়াল দখলে নামে।আর এই দেওয়াল লিখনকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল-বিজেপির তরজা। এদিন দেওয়াল লিখন শুরুতে চাঁচল-১ নং ব্লকের আইএনটিটিইসির সহ সভাপতি টিঙ্কু আলি বলেন,চাঁচল এলাকার সর্বত্রই দেওয়াল লিখন শুরূ হয়েছে। তিনি আরোও দাবি করে বলেন,রাজ্যে তৃতীয় বারের মতো মমতা ব্যানার্জী মসনদে বসবে। এবং চাঁচলেও ঘাসফুল ফুঁটবে বলে আক্ষেপের সূরে বলেছেন টিঙ্কু আলী। বিজেপি চাঁচলে শুধু না রাজ্যেও এবার আসছে এমনটাই সূর চড়িয়ে বললেন মালদা জেলা বিজেপি কমিটির সম্পাদক দীপঙ্কর রাম।চাঁচলের মানুষ বুঝতে শিখেছে,পদ্মফুলের বোতামেই টিপ দিবে সবাই বলে দাবি করে বলেন বিজেপির দীপঙ্কর রাম।
Related Articles
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চুঁচুড়ায় তৃণমূলের বিক্ষোভ।
হুগলি, ১৭ অক্টোবর:- পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সকাল সকাল বিক্ষোভে সামিল হলো চুঁচুড়া বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেস। নেতৃত্বে ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন চুঁচুড়া খাদিনামোড়ে জমায়েত হয় তৃণমূল নেতা-কর্মীরা। সেখানে পেট্রোল-ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন প্রভৃতির মূল্যবৃদ্ধির সংক্রান্ত ব্যানার গলায় ঝুলিয়ে প্রতিবাদে সরব হয় তাঁরা। গোটা খাদিনামোড় আইল্যান্ড ঘুরে স্থানীয় পেট্রোল পাম্পেও তাঁরা বিক্ষোভ দেখায়। বিধায়ক […]
করোনা আবহে লক্ষ্যাতড়া মহাশ্মশান কালী পুজোর উৎসবে ভাটা।
বাঁকুড়া , ১৪ নভেম্বর:- বাঁকুড়া শহরের পাশ দিয়ে বয়ে গেছে গন্ধেশ্বরী নদী আর এই নদীর তীরেই অবস্থিত বাঁকুড়া শহর সংলগ্ন লক্ষ্যাতড়া মহাশ্মশান কালী মন্দির। একটা সময় এই এলাকা জঙ্গলে পরিপূর্ণ ছিল। 50 থেকে 60 বছর আগে কয়েকজন সাধক মিলে এই কালীপুজোর শুভ সূচনা করেছিলেন তখন থেকেই এই পুজো হয়ে আসছে। বর্তমানে আধুনিকতার ছোঁয়া লেগে পুজোর […]
মুখ্যমন্ত্রীর ছবি ছেঁড়া নিয়ে চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া, ২৯ অক্টোবর:- এবার খোদ হাওড়া পুরসভার সামনে মুখ্যমন্ত্রীর ছবি ছেঁড়া নিয়ে চাঞ্চল্য ছড়াল। পুরসভার মূল গেটের পাশে শারদ শুভেচ্ছা সহ মধ্য হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ওই ফ্লেক্স লাগানো হয়েছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের ছবি দেওয়া ছিল। মঙ্গলবার দেখা যায় সেই ফ্লেক্সে মুখ্যমন্ত্রীর ছবি কেউ বা কারাও ছিঁড়ে […]










