কলকাতা , ১ ফেব্রুয়ারি:- রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র কেন্দ্রীয় বাজেট কে দিশাহীন আখ্যা দিয়েছেন। তিনি বলেন এই বাজেট কে পাপারলেস বা কাগজ হীন বলা হচ্ছে। কিন্তু আদতে এই বাজেট দিশাহীন এবং বিভ্রান্তির বাজেট। করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্বের সর্বত্র সাধারণ মানুষের হাতে টাকা তুলে দেওয়ার পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। অর্থনৈতিক মডেলেও সেই সুপারিশ করা হয়েছে। কিন্তু সেই পথে না হেঁটে শুধু জোগান বাড়ানোর পথ প্রশস্ত করছে মোদী সরকার। পরিবর্তে মানুষের হাতে সরাসরি নগদ অর্থ তুলে দিলে ক্রয়ক্ষমতা বাড়ত। স্বভাবতই বাজারে জোগান বৃদ্ধি পেত। ব্রিটিশ অর্থনীতিবিদ কেইনসের নীতি তুলে ধরেন অমিত। যে অর্থনীতিবিদ বাজারে মন্দা কাটানোর দাওয়াই হিসেবে চাহিদা বাড়ানোর সওয়াল করেছিলেন।
Related Articles
চিকিৎসকের গাড়ি চুরি করে পালাতে গিয়ে ধৃত ড্রাইভার।
বিধাননগর, ৭ ডিসেম্বর:- চিকিৎসকের গাড়ি নিয়ে পালাতে গিয়ে পালাতে গিয়ে ধরা পড়ল ড্রাইভার। অভিযুক্তের নাম স্বপন কুমার ঘোষ। তার বাড়ি টিটাগড় থানা এলাকায়। জানা গিয়েছে বেলগাছিয়ার এক চিকিৎসকের গাড়ি নিয়ে পালাচ্ছিল সে। মঙ্গলবার রাতে লেকটাউন থানা এলাকায় ধরা পড়ে সে। পুলিশ জানিয়েছে রাতে তাদের কাছে খবর আসে বেলগাছিয়ার আর এক চিকিৎসকের গাড়ি নিয়ে লেকটাউন এলাকায় […]
দুয়ারে ত্রাণ প্রকল্পের প্রথম দিনেই কুড়ি হাজারেরও বেশি আবেদন জমা পড়লো।
কলকাতা , ৪ জুন:- সাম্প্রতিক ঘূর্ণিঝড় যশ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরাসরি ক্ষতিপূরণ পৌঁছে দিতে গতকাল থেকে শুরু হওয়া দুয়ারে ত্রাণ প্রকল্পে প্রথম দিনেই কুড়ি হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এই প্রকল্পের আবেদন নেওয়ার জন্য ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পাঁচ জেলা, দুই ২৪ পরগনা দুই মেদিনীপুর ও হাওড়ায় শিবির খোলা হয়েছে। এছাড়া ওই একই সময় টর্নেডো ঝড়ে […]
সিসি ক্যামেরার ছবি দেখেই সনাক্ত অপরাধীদের। উদ্ধার চোরাই ইমিটেশনের গয়না।
হাওড়া, ৬ মে:- সিসি ক্যামেরার ফুটেজ দেখে অবশেষে সনাক্ত অপরাধীরা। উদ্ধার হলো চোরাই ইমিটেশনের গয়না। অভিযোগ, হাওড়ার এসি মার্কেটের একটি দোকানের তালা ভেঙে প্রায় চল্লিশ হাজার টাকার ইমিটেশনের গয়না সহ অন্যান্য প্রশাধনী সামগ্রী চুরি গিয়েছিল। কয়েকদিন পর অবশেষে সেই ঘটনায় দোষীদের সনাক্ত করা সম্ভব হলো। দোকানের সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে যাদের চুরি করতে দেখা […]





