কলকাতা , ৩১ জানুয়ারি:- ডুমুরজলা বিজেপির সভায় জাতীয় সংগীতের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতারা জাতীয় সঙ্গীতকে ভুলভাবে গেয়েছেন বলে বিতর্ক তৈরি হয়েছে। সভার শেষে বিজেপি নেতাদের একসঙ্গে মঞ্চে দাঁড়িয়ে জাতীয় সংগীত গাওয়ার একটি ভিডিও টুইটারে পোস্ট করেন অভিষেক। ওই ভিডিওতে জাতীয় সংগীতের একটি পংক্তি ভুলভাবে গাইতে শোনা যায় বিজেপি নেতাদের। অভিষেক টুইটারে প্রশ্ন তোলেন,’দেশবিরোধী এই কাজের জন্য নরেন্দ্র মোদী, অমিত শাহ ও বিজেপি কি ক্ষমা চাইবে?’ বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন, যারা দেশপ্রেম ও জাতীয়তাবাদের কথা বলে তারা জাতীয় সংগীতটাও ঠিকমতো গাইতে পারে না। এই দলটাই আবার দেশের সম্মান ও গৌরবকে তুলে ধরার কথা বলে। লজ্জাজনক!’ বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এ অভিযোগের জবাবে বলেন, ‘যখন জাতীয় সংগীত হচ্ছিল তখন আমি মঞ্চে ছিলাম না। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি অভিযোগ করেছেন আমি জানি না।’
Related Articles
প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেই মঙ্গলবার রাজ্যে প্রধানমন্ত্রী।
কলকাতা, ২৭ মে:- প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই সপ্তম তথা শেষ দফার নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার রাজ্যে আসছেন। দুদিনে রাজ্যে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে রাজ্যে এসে পৌনে তিনটে নাগাদ বারাসতে একটি জনসভা করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৪টে নাগাদ যাদবপুরের প্রার্থী ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে যাদবপুরে জনসভা করার কথা রয়েছে মোদির। এই […]
উনি অমাবস্যার চাঁদ, অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না, নন্দীগ্রামে নাম না করে শুভেন্দুকে কটাক্ষ চন্দ্রিমার।
নন্দীগ্রাম, ১৪ মার্চ:- নন্দীগ্রামের সোনাচূড়ার ভাঙাভেড়াতে শহীদ মঞ্চে দাঁড়িয়ে বলেন, আমরা রক্তাক্ত খেলা খেলব না। কিন্তু ওই রাজনৈতিক দলকে ভারতের রাজনীতিতে শহীদ করতে হবে এখানে একজন ছিলেন, সেই ছেলেটির কথা, নাম যেন কি শুভ ইন্দু নয়, উনি আসলে অমাবস্যার চাঁদ ওনার নামে অন্ধকার ছাড়া কিছুই দেখা যায় না একজন ভুঁইফোড় বিজেপি নেতা যারা শহীদ করেছে […]
টাচ ফ্রি পোর্টেবল স্যানিটাইজিং সিস্টেম বানিয়ে ভারত সরকারের পেটেন্ট লাভ খুঁদে অভিজ্ঞানের।
সুদীপ দাস, ২৯ ডিসেম্বর:- “বিজ্ঞানের সাথে অভিজ্ঞান এটাই চোদ্দ বর্ষ বয়সী অভিজ্ঞান কিশোর দাসের জীবনের মূলমন্ত্র। ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রতি তার কৌতূহল এবং অমোঘ আকর্ষণ তাকে এনে দিয়েছে একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি। ভারত সরকার আয়োজিত এশিয়ার সর্ববৃহৎ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যালে জিতে নিয়েছে প্রথম পুরস্কার। পরপর দু’বার। দেশ বিদেশের তাবড় তাবড় বিজ্ঞানীদের […]






