হাওড়া , ৩০ জানুয়ারি:- গত কয়েকদিন ধরেই তিনি দলের বিরুদ্ধে বেসুরো হয়েছেন। সুর চড়িয়েছেন দলের জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে। বিজেপিতে তিনি যোগ দিতে পারেন জল্পনা চলছিলই। অবশেষে পদ্ম শিবিরে পাকাপাকি যোগ দিতে আজই দিল্লি যাচ্ছেন হাওড়ার প্রাক্তন মেয়র ডাঃ রথীন চক্রবর্তী। আজ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “আজকেই দিল্লি যাচ্ছি। ৪টের সময় বিশেষ বিমান আসছে। রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল সহ আমরা দিল্লি যাচ্ছি। আর কোন বিধায়করা যাচ্ছেন আমি এখনই জানিনা। ঠাকুরের নাম নিয়ে আমরা নতুন সুযোগ নিশ্চয়ই পাব, নতুন বাংলা গড়ার জন্য। শুনেছি অমিত শাহজি নিজেও দিল্লিতে বৈঠকে থাকবেন।” আগামীকাল হাওড়ার ডুমুরজলার সভায় থাকবেন কিনা, এই প্রশ্নের উত্তরে রথীন বলেন, “দেখা যাক। সেখানে যা নির্দেশ আসে করা হবে।”
Related Articles
দিল্লির ঘটনা নিয়ে হাওড়ায় পথ অবরোধ বাম যুব সংগঠনের। শাহের কুশপুতুল দাহ।
হাওড়া, ৩০ মে:- দিল্লিতে আন্দোলনরত মহিলা কুস্তিগীরদের ওপর যৌন নির্যাতন, পুলিশি হামলা এবং গ্রেপ্তারের প্রতিবাদে গর্জে উঠল ডিওয়াইএফআই। মঙ্গলবার বিকেলে হাওড়া জেলা দপ্তরের সামনে থেকে মিছিল করে তারা প্রতিবাদ জানায়। হাওড়া ময়দান বঙ্গবাসী মোড়ের কাছে তারা প্রায় আধঘন্টা রাস্তা অবরোধ করে। এরপর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। DYFI এর তরফ থেকে জেলা সভাপতি সুভাষ দে […]
কোয়েস ও ইস্টবেঙ্গল কর্তারা শতবর্ষে কলঙ্কজনক অধ্যায় উপহার দিচ্ছেন তাঁদের সমর্থকদের।
অঞ্জন চট্টোপাধ্যায় ,৭ ফেব্রুয়ারি;- শতবর্ষে এই ইস্টবেঙ্গল দলই কি হতিহাসে সবচেযে জঘন্যতম দল। ইস্টবেঙ্গলের ভাবলেষহীন ফুটবল দেখলে মনে হবে কোয়েস ও ক্লাবকর্তারা শতবর্ষে কলঙ্কজনক অধ্যায় উপহার দিচ্ছেন তাঁদের সমর্থকদের। কল্যাণীতে আইজলের কাছেও হার ১-০ গোলে। এই ধারা চলতে থাকলে অবনমন নিশ্চিত শতবর্ষে। এদিন প্রথম থেকে ছন্দহীন দেখায় ইস্টবেঙ্গল দলকে। কার্ড সমস্যার কারণে এদিন ইস্টবেঙ্গলের আক্রমণভাগে […]
আদি গঙ্গা সংস্কারে ৬৫৪ কোটি টাকা অনুমোদন নমামি গঙ্গে প্রকল্পের আওতায়।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- নমামী গঙ্গে প্রকল্পের আওতায় কলকাতার আদি গঙ্গা দূষণমুক্ত করতে আমূল সংস্কারের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। কলকাতায় আজ জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ কথা জানিয়েছেন। তিনি বলেন গঙ্গাসহ বিভিন্ন নদ নদীকে দূষণমুক্ত করতে ১৫০০ কোটি টাকা ব্যয়ের পাঁচটি প্রকল্পের কাজ চলছে যার মধ্যে আদিগঙ্গা সংস্কারে ৬০০ কোটি টাকার বেশি […]








