হুগলি , ২৮ জানুয়ারি:- হুগলি জেলার কোন্নগরে উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে দাদার অনুগামী ব্যানার পড়লো। এদিন সকালে কোন্নগর শহরজুড়ে বিভিন্ন জায়গায় দেখা যায় বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে ব্যানার আর নীচে লেখা দাদার অনুগামী। কিছুদিন আগেই সাংবাদিক বৈঠকে তৃণমূল দলের কোর কমিটি ও দলের মুখপাত্র পদ ছাড়ার কথা জানিয়ে দেন বিধায়ক প্রবীর ঘোষাল। তার পর বিধায়ক এর অফিসের সামনে ওঠে গদ্দার স্লোগান। বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল দলের একাংশ।কিন্তু এদিন সকালে আবার দেখা যায় কোন্নগর শহরের বিভিন্ন জায়গায় বিধায়ক প্রবীর ঘোষালের ছবি দিয়ে দাদার অনুগামী ব্যানার পরে গেছে।তবে এই ব্যানার পড়ায় উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আবার রাজনীতির অন্য সমীকরণ শুরু হলো বলে মনে করছে রাজনৈতিক মহল।
Related Articles
উত্তর হাওড়ায় জলসঙ্কট মেটাতে উদ্যোগ পুরসভার। জল সরবারাহ স্বাভাবিক হতে আরও সময় লাগার আশঙ্কা।
হাওড়া , ১৬ জুন:- উত্তর হাওড়ার জল সরবরাহ এখনও স্বাভাবিক হয়নি। ৭ টি ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকাই এখন নির্জলা। মনে করা হচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হতে এখনও কয়েকদিন সময় লাগতে পারে। সমস্যা কিভাবে দ্রুত মেটানো যায় তার জন্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হতে পারে। আপাতত এখন জলসঙ্কট মেটাতে এলাকায় জলের ট্যাঙ্কার পাঠিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে পুরসভা। এইচআইটির একটি […]
আরামবাগ বাস স্ট্যান্ডে হাতে গোনা বাস , বাসস্ট্যান্ড দখল অটো- টোটোর।
হুগলি, ৪ জুলাই:- বাসস্ট্যান্ডে হাতে গোনা কয়েকটি দুরপাল্লার বাস আর লোকাল বাস চলছে। নাজেহাল অবস্থা বাসযাত্রীদের। টোটো ও অটো চালকেরা তাই এক প্রকার বাসস্ট্যান্ড দখল নিয়েছে বলা যায়।এই দৃশ্য দেখা যাচ্ছে হুগলির আরামবাগ বাসস্ট্যান্ডের।এই সুযোগকে কাজে লাগাচ্ছে টোটো, অটো ও মারুতি চালকেরা। যে যেমন পাচ্ছে যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছেন তারা। করোনা পরিস্থিতিতে মানুষ এমনিতেই […]
প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা পেতে উপভোক্তাদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার বাধ্যতামূলক, জানাল কেন্দ্র।
কলকাতা, ১৩ ডিসেম্বর:- প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাওয়ার জন্য উপভোক্তাদের ব্যাংক একাউন্টের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক বলে কেন্দ্রীয় সরকার রাজ্যকে জানিয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের গ্রামীণ আবাস প্রকল্পের ডেপুটি ডিরেক্টর জেনারেল গয়া প্রসাদ গতকাল রাজ্যের পঞ্চায়েত সচিবকে লেখা চিঠিতে জানিয়েছেন আবাস যোজনা প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্কে একাউন্টে পাঠানো হবে। আধার নির্ভর পেমেন্ট সিস্টেমের মাধ্যমে […]




