হাওড়া , ২৭ জানুয়ারি:- গুলিবিদ্ধ দলীয় কর্মীকে দেখতে হাওড়ার শ্রী জৈন হাসপাতাল ও রিসার্চ সেন্টারে ভর্তি থাকা গুলিবিদ্ধ দলীয় কর্মীকে বুধবার বেলায় দেখতে যান বিজেপির রাজ্য সহ-সভাপতি তথা সাংসদ অর্জুন সিং। দলীয় কর্মীকে দেখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ অর্জুন সিং বলেন, ঠাকুরের আশীর্বাদে গুলিবিদ্ধ প্রমোদ দুবে বেঁচে গিয়েছেন। তবে যারা গুলি চালিয়েছে, তারা বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ওরা পতাকা উত্তোলন করছে এবং থানায় বসে থাকছে। পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয়। তার অভিযোগ, স্থানীয় বিদায়ী কাউন্সিলর অভিষেকের কাছে টাকা-পয়সা পাঠায়। তাই ওকে পুলিশ ধরছে না। প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারি হাওড়ার বেলুড়ে এমসিকেভি মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিল বিজেপি কর্মীরা। অভিযোগ, অবরোধ চলাকালীন তৃনমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে ও গুলি চালায়। একটা গুলি এসে প্রমোদ দুবের পায়ে গুলি লাগে। তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে শ্রী জৈন হাসপাতাল এন্ড রিসার্চ সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে।
Related Articles
চুঁচুড়ায় রচনা অসিতের দ্বন্দ্ব মেটাতে মাঠে নামলেন কল্যাণ।
হুগলি, ৪ জানুয়ারি:- নির্বাচন পর্যন্ত এক হয়ে চলার বার্তা। নির্বাচন মিটলে দুজনকেই লাঠি তুলে দেবেন বলে জানালেন শ্রীরামপুর সাংসদ। বিধায়ক অসিত সাংসদ রচনার হাত ধরিয়ে দ্বন্দ্ব মেটানোর বার্তাও দিলেন কর্মিদের সামনে। আজ চুঁচুড়ায় একটি হলে তৃনমূলের বিধানসভা কর্মি বৈঠক ছিলো। এসআইআর পর্বে কর্মিদের কি করনীয় তার ব্যাখ্যা ছিলো বৈঠকের মূল উদ্দেশ্য। তবে সে সব কে […]
গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর।
হাওড়া, ৩১ মে:- গৃহবধূকে খুনের অভিযোগে উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর থানা এলাকা। স্থানীয় ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ায় ওই ঘটনা ঘটে। পণের দাবিতে গৃহবধূকে খুন করে কাপড় দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সালমা বেগম নামের বছর পঁচিশের ওই গৃহবধূর বছর চারেক আগে বিয়ে হয় বাবলু মল্লিকের সঙ্গে। সালমার পরিবারের লোকের অভিযোগ, বিয়ের পর থেকেই টাকার জন্য […]
উই ওয়ান্ট জাস্টিস, স্লোগানে গর্জে উঠলো চুঁচুড়া শহর।
চুঁচুড়া, ১৪ আগস্ট:- বুধবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ, ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগানে গর্জে উঠল চুঁচুড়া শহর। এইচআইটি কলেজের সামনে থেকে মোমবাতি হাতে পথে নামেন হাজারের বেশি মানুষ। যাঁদের সিংহভাগ ছিল মহিলা। দলমত নির্বিশেষে এ দিন আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে অনেকের হাতেই ছিল পোস্টার-প্ল্যাকার্ড। পিপুলপাতি থেকে হাসপাতাল রোড ধরে তাঁরা সদর হাসপাতালের কাছে রামমোহন […]









