কলকাতা ,২৪ জানুয়ারি:- সরকারের সাথে বাস মালিকদের আলোচনাতেও মিলল না সমাধান সূত্র। ২৮ তারিখ থেকে ৭২ ঘণ্টার বাস ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ট্যাক্সি মালিকদের সংগঠনও। দাবি না মানলে ১৫ ফেব্রুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিকরা। বাস মালিকদের দাবি খতিয়ে দেখতে ফের আরেকদফা তাদের সঙ্গে বৈঠকে বসতে পারে রাজ্য সরকার। সমস্যা সমাধানে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় রবিবার ময়দানে পরিবহন দপ্তরের অফিসে বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসেন। ছিলেন পরিবহন সচিব রাজেশ সিনহা। মুখ্যসচিব বাস মালিকদের ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানান। বাস মালিকদের দাবি, প্রায় রোজই বাড়ছে ডিজেলের দাম। সেইসঙ্গে আনুষঙ্গিক খরচ বাড়ছে। অন্যদিকে করোনা পরিস্থিতিতে বাসে যাত্রী এখনও খুব একটা বাড়ছে না। এই পরিস্থিতিতে বাস চালানো অসম্ভব হয়ে উঠেছে বলে দাবি বাস মালিকদের।
Related Articles
ভয়াবহ গঙ্গা ভাঙনে বিপন্ন শিবপুর বোটানিক্যাল গার্ডেন, চিন্তায় পরিবেশবিদরা।
হাওড়া, ৬ ডিসেম্বর:- ভয়াবহ গঙ্গা ভাঙনে বিপন্ন হয়ে পড়ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। চিন্তায় রয়েছেন পরিবেশবিদরা। মঙ্গলবারই পরিস্থিতি সরোজমিন করেন বিশিষ্ট পরিবেশ কর্মী সুভাষ দত্ত। জাতীয় উদ্যান রক্ষা করতে আদালতের দ্বারস্থ হচ্ছেন তিনি। সারা বিশ্বের মানুষের কাছে জাতীয় উদ্যান হিসেবে খ্যাতি রয়েছে হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের। কিন্তু গঙ্গা ভাঙনের কারণে সেই উদ্যান ক্রমেই বিপন্ন হতে চলেছে। […]
শিশু মৃত্যুর ঘটনায় অসংবেদনশীল মন্তব্য করায়, সাংসদকে ক্ষমা চাওয়ার নির্দেশ শিশু সুরক্ষা কমিশনের।
কলকাতা, ১৮ নভেম্বর:- গাড়ির ধাক্কায় এক শিশু মৃত্যুর ঘটনায় অসংবেদনশীল মন্তব্য করায় তৃণমূল কংগ্রেস সাংসদ আবু তাহেরকে রাজ্য শিশু সুরক্ষা কমিশন ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। দুর্ঘটনায় মৃত শিশুটির মা এবং পরিবারের কাছে তাঁকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু তিন বছরের শিশুকেও রাজনীতিতে টেনে আনা হয়েছে। এই […]
খুলল বেলুড় মঠ।
হাওড়া , ১৭ অক্টোবর:- পুজোয় আট দিন বন্ধ থাকার পর রবিবার থেকে মঠের ভক্ত এবং সাধারণ দর্শনার্থীদের জন্য ফের খুলে দেওয়া হলো বেলুড় মঠ। আগেই জানানো হয়েছিল, ১লা অক্টোবর থেকে মঠ প্রতিদিন খোলা থাকবে সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৩টে ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত। সেই সূচি অনুযায়ী পুজোর পর এদিন থেকে মঠ ভক্ত […]






