হুগলি , ২৪ জানুয়ারি:- বিধানসভা ভোটকে মাথায় রেখে আরামবাগের খানাকুলে প্রথম জনসভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর সভাকে সফল করার সঙ্গে সঙ্গে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে সভার আগেই জেলা জুরে পথসভা ও মিছিলের কর্মসূচী নিয়েছে। খানাকুলে নেত্রীর সভার আগে রবিবার শেওরাফুলি বৈদ্যবাটি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শ্রীরামপুর নবগ্রাম থেকে শেওড়াফুলি ফাঁড়ির মোড় পর্যন্ত বিরাট মিছিল করে কর্মী সমর্থকেরা। সেখানে বৈদ্যবাটি পুরসভার বিদায়ী কাউন্সিলররা ছাড়াও হাজির ছিলেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুই ও জেলা সম্পাদক সুবীর ঘোষ। অরিন্দম গুই বলেন, মুখ্যমন্ত্রীর সভায় লক্ষাধিক মানুষের ভিড় উপচে পড়বে। বিজেপির অপমানের জবাব দেবে।
Related Articles
পথ দুর্ঘটনায় মৃত্যু ২ , ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ বিক্ষোভ।
বাঁকুড়া , ৩১ জুলাই:- ফের পথদুর্ঘটনার মৃত্যু ২ জনের । বাঁকুড়া- রানীগঞ্জ 60 নম্বর জাতীয় সড়কের মাজিয়ার তারাপুরের কাছে ঘটে এই মর্মান্তিক পথদুর্ঘটনা । ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় । স্থানীয় সূত্রে জানা যায় , মেজিয়ার দুই বাসিন্দা অমিত দাস ও সুমন ভট্টাচার্য বাইকে করে দুর্লভপুর থেকে মেজিয়া অভিমুখে আসছিলেন । সে সময় বাঁকুড়া […]
আগে নিজের মাথা ঠিক করুক তারপর গণতন্ত্র ঠিক করবেন। রাজ্যপালের উদ্দেশ্যে মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়ের।
হাওড়া,১৮ জানুয়ারি:- নন্দীগ্রামে আর শুভেন্দুকে দাঁড়াতে হবে না। যে জায়গায় সিপিএম তৃণমূলকে আটকেছিল সে জায়গায় আপনারা আটকেছেন। দিলীপ ঘোষের এই মন্তব্য প্রসঙ্গে শনিবার সন্ধ্যায় হাওড়ায় এক অনুষ্ঠানে এসে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “উনি তো শুভেন্দুকে আটকানোর জন্য খড়গপুরে নিজে দায়িত্ব নিয়েছিলেন। নিজের সিটটা আগে বাঁচান। তারপর তো শুভেন্দুকে দেখবেন। ওনাকে (দিলীপ ঘোষ) তুলে […]
২০২১ সালে আবার তৃণমূল সরকার ক্ষমতায় আসবে – ত্বহা সিদ্দিকী।
হুগলি , ৩ জানুয়ারি:- ২০২১ সালে আবার তৃণমূল সরকার ক্ষমতায় আসবে। আজ ফুরফুরা শরীফে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন ফুরফুরা শরীফের ধর্মগুরু ত্বহা সিদ্দিকী। তিনি বলেন বাংলার মাটি স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের ফুরফুরা শরীফের ধর্মগুরুদের ভূমি এখানে যুগ যুগ ধরে হিন্দু-মুসলমান সম্প্রীতি সঙ্গে বাস করছেন তার শেকড় বহু দূরে পৌঁছে গেছে তাকে সহজে উপড়ে […]






