হাওড়া , ২০ জানুয়ারি:- বুধবার রাতে হাওড়ার দাশনগরে গেঞ্জির কাপড় তৈরির একটি কারখানায় ভয়াবহ আগুন আগে। দীপ ট্রেডিং নামের ওই কারখানায় সুতো থেকে কাপড় তৈরির কাজ হত। এর পিছন অংশেই ছিল হোমিওপ্যাথি ওষুধের শিশি তৈরির কারখানা। আগুন ভয়াবহ আকার নেয়। দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের ৪টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। বালিটিকুরির হাওড়া ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ওই কারখানায় এদিন রাতে আগুন লাগে। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।
Related Articles
ছেলের সঙ্গে সম্পর্ক নেই দাবি অভিনব’র বাবার।
হাওড়া,২ মার্চ:- যাদবপুর কাণ্ডে উঠে আসছে অভিনব বসুর নাম। তিনি হাওড়ার সাঁকরাইলের ঝোড়হাট এলাকার বাসিন্দা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স করছেন কম্পিটিটিভ লিটারেচার নিয়ে। অভিনবর বাবা অমৃত বসু সাঁকরাইল ব্লক তৃণমূল সভাপতি। তিনি জানান বর্তমানে ছেলের সাথে সম্পর্ক নেই তাঁর। সে বাম ছাত্র রাজনীতি করে। রাজনৈতিক মতাদর্শে মিল না থাকায় সম্পর্ক নেই।যাদবপুরের পড়াশোনা করার পর অভিনব রাজনীতির […]
দ্বিতীয় হুগলী সেতুতে দুর্ঘটনা। জখম ৩।
হাওড়া , ৩১ জুলাই:- শুক্রবার সাতসকালেই দুর্ঘটনা ঘটল বিদ্যাসাগর সেতুতে। পুলিশ সূত্রে জানা গেছে , শুক্রবার সকাল ৬-২০ মিনিট নাগাদ কলকাতার দিক থেকে হাওড়ার দিকে আসার সময়ে বিদ্যাসাগর সেতুর টোলপ্লাজার কাছে একটি মালবাহী গাড়িকে ধাক্কা মারে একটি তেল ট্যাঙ্কার । তেল ট্যাঙ্কারের ধাক্কায় বেসামাল হয়ে মালবাহী গাড়িটি ধাক্কা মারে একটি ছোট প্রাইভেট গাড়িকে । প্রত্যক্ষদর্শীর […]
শান্তিপুরে ভাগীরথী নদীতে আবার ফাটল আতঙ্কে এলাকাবাসী।
নদীয়া, ২০ সেপ্টেম্বর:- নদীয়ার শান্তিপুরে ভাগীরথী নদীতে আবার ফাটল আতঙ্কে এলাকাবাসী। টানা কদিনের নিম্নচাপের জেরে আজ ভোর রাতে নদীয়া শান্তিপুর 16 নম্বর ওয়ার্ডের স্টিমার ঘাট এলাকায় ভাগীরথী নদীতে আবার ফাটল আতঙ্ক এলাকাবাসীর মধ্যে। স্থানীয় বাসিন্দারা জানান বেশ কিছুদিন ধরেই অনবরত গঙ্গার ভাঙনের জন্য গ্রাস করেছে প্রচুর বসতভিটে এবং চাষের জমির। তারপরেও টুকটাক ভাঙ্গন লেগেই চলেছে […]








