কলকাতা , ১৯ জানুয়ারি:- আগামীকাল রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে দেশের মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা ও দুই কমিশনার সুশীল চন্দ্র ও রাজীব কুমার কলকাতায় আসছেন। দুদিনের সফরে রাজ্য ও জেলা প্রশাসনের কর্তা, পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার। বৃহস্পতিবার প্রথম পর্বে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার। তারপর জেলা শাসক ও পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসবেন সুনীল আরোরা ও আরো দুই নির্বাচন কমিশনার। শুক্রবার রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি ও অন্য শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন অরোরা। এবারের ভোটে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর বিশেষ জোর দিচ্ছে কমিশন। কমিশন সূত্রে খবর, ফুল বেঞ্চ ঘুরে যাওয়ার পর ফেব্রুয়ারির মাঝামাঝি ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। এপ্রিলের মধ্যেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ করা হতে পারে।
Related Articles
তীব্র জল সংকটে থাকা জঙ্গলমহলের জেলাগুলিতে পানীয় ও সেচের জলের যোগান বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২০ মে:- তীব্র জল সঙ্কটে ভোগা জঙ্গলমহলের জেলা গুলিতে পানীয় ও সেচের জলের য়োগান বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠক থেকে এই মর্মে নিদেশ দিয়েছেন তিনি। সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জল সমস্যার কথা জানার পর তিনি সেচের জলের যোগান বাড়াতে স্পষ্ট নির্দেশ দেন। এর পরেই বিষয়টি নিয়ে তড়িঘড়ি মাঠে […]
স্বামীকে খুনের ঘটনায় ১২ বছর পর স্ত্রী সহ সাত জনকে দোষী সাব্যস্ত করল চুঁচুড়া আদালত।
হুগলি, ২৪ জুন:- প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে পথের কাঁটা স্বামীকে সরানোর পরিকল্পনা, খুনের সুপারি দিয়েছিলেন স্ত্রী! নাবালক ছেলের সাক্ষিতে বারো বছর পর দোষী সাব্যস্ত মা সহ সাতজন। পোলবা থানার পাটনা গ্রামের বাসিন্দা কৃষ্ণ মালকে গলা কেটে খুন হন ২৮ মার্চ ২০১২ সালে।পুলিশ যখন খবর পেয়ে তদন্তে যায় কৃষ্ণা মালের স্ত্রী রীনা মাল পুলিশকে জানান, বাড়িতে […]
এবার রাজ্য পুলিশের চাকরির পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থীর হদিস মিলল হাওড়ায়। আটক বেশ কয়েকজন।
হাওড়া, ২২ মে:- এবার রাজ্য পুলিশের চাকরির পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থীর হদিস মিলল হাওড়ায়। আটক বেশ কয়েকজন। রবিবার ছিল রাজ্য পুলিশের কনস্টেবল পদে চাকরিপ্রার্থীদের জন্য ছিল লিখিত পরীক্ষা। সেই পরীক্ষার একটি কেন্দ্র ছিল ব্যাঁটরার রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়ে। সেখানে পরীক্ষা শুরুর আগে নথি পরীক্ষা নিরীক্ষার সময় প্রচুর প্রার্থীর নথিতে অসামঞ্জস্য ধরা পড়ে। সংখ্যাটা প্রায় আট জন। তাঁদের […]









