হাওড়া , ১৮ জানুয়ারি:- নিখোঁজ থাকার ১১দিন পরে শনিবার পুকুর থেকে উদ্ধার হয়েছিল কলেজ ছাত্রী রুকসার খাতুনের ( ২২ ) দেহ। হাওড়ার নাজিরগঞ্জে ওই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে আজ সোমবার সকালে স্থানীয় সত্যেন বসু রোড সংলগ্ন পোদরা মোড়ে অবরোধ করেন স্থানীয় মানুষ। রুকসার খাতুনের হত্যাকারীর শাস্তি চাই এবং এই ঘটনার সুবিচার চাই, এই দাবিতে এদিন সকালে বিক্ষোভ দেখান তাঁরা। উল্লেখ্য, পোদরার আজাদনগর এলাকার বাসিন্দা কলেজ ছাত্রী রুকসার খাতুন গত ৫ জানুয়ারী থেকে নিখোঁজ ছিলেন। ওই দিন বিকেল ৫টা নাগাদ ছাত্রীটি খাতা কেনার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। এরপর শনিবার এলাকার কাছেই একটি পুকুর থেকে রুকসারের দেহ উদ্ধার হয়। ওই তরুণী কী ভাবে পুকুরে ডুবে গেলেন তা জানা যায়নি। এলাকার বাসিন্দারা দাবি করেন এটি খুন। হত্যাকারীর শাস্তি চাই।
Related Articles
সরকারি বাস পরিষেবা স্বভাবিক করতে উদ্যোগী রাজ্য সরকার।
কলকাতা , ৫ জানুয়ারি:- সরকারি বাস পরিষেবা স্বভাবিক করতে উদ্যোগী হলো রাজ্য সরকার। রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় ভর্তুকি দেবে প্রশাসন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘ইতিমধ্যেই ৭০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। অর্থ সঙ্কট রয়েছে। তবু মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। উল্লেখ্য পেট্রোল পাম্প এ ৭ কোটি টাকা বকেয়া থাকায় তেল […]
বিজেপি কর্মীদের মারধর ও এলাকায় ছাড়া করার প্রতিবাদে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও বিজেপির।
হুগলি, ২৯ মার্চ:- বিজেপি কর্মীদের মারধর ও এলাকা ছাড়া করার প্রতিবাদ ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও করল বিজেপি। বিজেপির অভিযোগ গত লোকসভা নির্বাচনের পর থেকেই ব্যান্ডেল এলাকায় বিজেপি কর্মীদেরকে মারধর ও এলাকা ছাড়া করা হচ্ছে। হুগলি লোকসভায় বিজেপি জয়লাভ করার পর থেকেই ব্যান্ডেলের বাসিন্দা বিজু পাসোওয়ানকে পুলিশ কোনোভাবেই এলাকাতে ঢুকতে দিচ্ছে না। পাশাপাশি শিবা কাহার ও […]
উন্নয়নকে হাতিয়ার করে বঙ্গধ্বনি কর্মসূচি পালন বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে।
হুগলি , ১৩ ডিসেম্বর:- শুক্রবার থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের ডাকে বঙ্গধ্বনি যাত্রা। ইতিমধ্যে সারা রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চল শহর অঞ্চল পঞ্চায়েত ও পুরো এলাকায় চলছে এই কর্মসূচি। সরকারের দশ বছরের উন্নয়নকে হাতিয়ার করে বঙ্গধ্বনি কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেসের কর্মীরা। রবিবার ছুটির দিন বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে পুরপ্রশাসক মন্ডলীর সদস্য তথা বিদায়ী কাউন্সিলর সুবীর […]







