সুদীপ দাস , ১৮ জানুয়ারি:- শ্রম কোড বাতিল, জনবিরোধী কৃষি আইন বাতিল, প্রস্তাবিত বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবীতে বাম ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের আহ্বানে আইন অমাম্য কর্মসুচি পালিত হলো চুঁচুড়ায়। এদিন চুঁচুড়ার আখনবাজারে কয়েকহাজার বাম কর্মী-সমর্থক জমায়েত হয়। সেখানে প্রথমে একটি প্রতিবাদ সভা আয়োজিত হয়। উপস্থিত ছিলেন জেলার বাম নেতৃত্বরা। এরপর সেখান থেকে মিছিল সহকারে তাঁদের আইন অমান্য কর্মসূচি শুরু হয়। মিছিল চুঁচুড়া ঘড়ির মোড় থেকে পুলিশ লাইনের দিকে এগিয়ে চলে। দুটি ব্যারিকেড ভাঙলেও পুলিশ লাইনের কাছে ৩য় ব্যারিকেডে বিক্ষোভকারীদের পথ আটকায় পুলিশ। সেখানে বেশকিছুক্ষন পুলিশের সাথে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি চলে। এরপর সকলকে সমঝোতাপূর্ণ গ্রেপ্তার করে নিস্বার্থ মুক্তি দেয় পুলিশ। এদিন সিটুর হুগলি জেলা সভাপতি মলয় সরকার বলেন আমাদের লড়াই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। কেন্দ্রের ও রাজ্যের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।
Related Articles
উত্তরপাড়ায় গৃহস্থের জলের মিটার চুরির কিনারা করলো পুলিশ ,ধৃত দুই।
হুগলি, ২৬ জুলাই:- উত্তরপাড়া এলাকায় পরপর চুরির ঘটনার পর সম্প্রতি ১৪ নম্বর ওয়ার্ডে ধানকল গলি এলাকায় পুরসভার পক্ষ থেকে গৃহস্থের বাড়িতে দেওয়া জলের মিটার চুরি হয়। সেই চুরির ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। স্থানীয়রা উত্তরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এই নিয়ে উত্তরপাড়া পুরসভার পুরপ্রধান দিলীপ যাদব পুলিশকে এই বিষয় বিশেষ নজর দিতে বলেন।অভিযোগ পেয়ে ও […]
মুখ্যমন্ত্রীকে ডিলিট সম্মান এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের।
কলকাতা, ৫ ফেব্রুয়ারি:- সরকারি বিশ্ববিদ্যালয়ের পর এবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট দিচ্ছে। সোমবার মুখ্যমন্ত্রীর হাতে ডি’লিট সম্মান তুলে দেবে কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিবৃতি প্রেস করে জানানো হয়েছে, “পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষায় উন্নয়ন সংক্রান্ত অবদানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট সম্মানে ভূষিত করা […]
দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি অর্থের তছরূপের অভিযোগ তুললেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি।
মালদা , ১৩ জুলাই:- দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি অর্থের তছরূপের অভিযোগ তুললেন প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। আজ দুপুরে নিজস্ব দপ্তরে সাংবাদিক বৈঠক ডেকে ইংরেজবাজারের যদুপুর ২ ব্লকের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করেছেন উপভোক্তারা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ। কৃষ্ণেন্দুবাবু বলেন, যদুপুর ২ গ্রাম পঞ্চায়েতের […]








