শিলিগুড়ি , ২০ আগস্ট:- শিলিগুড়ির বিবেকানন্দ রোডের খালপাড়ায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য গোটা এলাকায়। জানা গিয়েছে বুধবার মাঝরাতে খালপাড়া এলাকায় একটি কার্টুনের দোকানের গুদামে প্রথম আগুনের ধোঁয়া বের হতে দেখতে পান স্থানীয়রা। এই দেখে তরীঘরী স্থানীয় খবর দেন দমকলকে। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে মূহুর্তের মধ্য আশেপাশে থাকা দোকান গুলোতে আগুন ধরে যায়। এবং দোকানগুলোর পাশে থাকা মহানন্দাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে আগুন ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের ফলে স্কুলের একাংশ পুড়ে ছাই হয়ে যায়। এরপর এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। এবং দমকলকর্মীদের প্রচেষ্টায় প্রায় পাঁচ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকা জিনিসপত্র পুড়ে গিয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। দমকলকর্মীদের প্রাথমিক অনুমান যে সার্কিট থেকেই লাগতে পারে। কি ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছেন দমকলকর্মীরা।
Related Articles
পুলিশের পদোন্নতির ফর্মুলা দিলেন মুখ্যমন্ত্রী, পাশাপাশি রাজ্য পুলিশের একাধিক সুবিধার কথা ঘোষণা।
কলকাতা, ২৩ জুন:- মুখ্যমন্ত্রী রাজ্য পুলিসের আধিকারিকদের কল্যাণে ওয়েলফেয়ার ফোরাম তৈরির কথা ঘোষণা করেছেন। এই ফোরামে পশ্চিমবঙ্গে ক্যাডারের ৮৫ জন আইপিএস অফিসারও থাকবেন বলে তিনি জানান।বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের ডিজি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি রাজ্য পুলিশে নতুন করে নিয়োগ, পদোন্নতি, ভাতাবৃদ্ধিতে একাধিক সুবিধার কথা ঘোষণা করেন।মুখ্যমন্ত্রী বলেন […]
দুদিনের বৃষ্টিতেই জলবন্দির শিকার চুঁচুড়ার মানুষ।
হুগলি , ২২ আগস্ট:- লকডাউনের মধ্যে জলবন্দির শিকার চুঁচুড়ার সুভাষনগর এলাকার মানুষ , দুদিনের বৃষ্টিতেই জল জমে জনজীবন ব্যাহত । কোদালিয়া ১ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত এই এলাকায় নিকাশি ব্যাবস্থা নিয়ে সমস্যা বহুদিনের , বহুবার পঞ্চায়েত সদস্য থেকে প্রধান এমনকি বিধায়ককে পর্যন্ত জানানোয় কোনো সুরাহা হয়নি বলেই অভিযোগ স্থানীয়দের। প্রতিবছর বর্ষাকালে, সামান্য বৃষ্টিতেই জল জমে এলাকার […]
এই দুঃসময়েও মিথ্যা অপপ্রচার ও মানুষকে ভুল বোঝাচ্ছে বিরোধীরা , গোঘাটে সাংবাদিক সম্মেলনে তীব্র নিন্দা বিধায়কের।
শুভজিৎ ঘোষ, ৭ জুন:- হুগলি জেলার গোঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবিবার সাংবাদিক বৈঠক করলেন নিজে অফিসে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোঘাটের বিধায়ক বললেন আমফান ও করোনা মোকাবিলায় বিজেপি ও সিপিএম কোনো কাজ করেনি,শুধু মিথ্যা অপপ্রচার চালিয়েছে এবং সাধারণ মানুষকে ভুল বোঝাছে। এদিন বিধায়ক বলেন করোনা ও আমফানের ফলে মানুষের হাতে টাকা নেই তাই সমস্ত মানুষ […]









