হুগলি , ১৭ জানুয়ারি:- হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ যাদব পুড়শুড়ায় একটি কম্বল বিতরণ অনুষ্ঠানে গিয়েছিলেন গরিব মানুষদের কম্বল বিতরণ করার জন্য। কম্বল বিতরণ অনুষ্ঠানের শেষে তিনি সেকেন্দারপুর মাঠে যান, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে। সভার প্রস্তুতি দেখতে। সেই সুযোগে বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতি কম্বল বিতরণ অনুষ্ঠানে হামলা চালায় এবং সেখানে ভাঙচুর করে। এই খবর পেয়ে আবার সেখানে ফিরে আসেন দিলীপ যাদব। কম্বল বিতরণ সভাস্থলে এবং সেখানে সেখানে পার্টি কর্মীদের সাথে কথা বলেন এবং প্রতিবাদ সভা করেন। এই বিজেপির হামলার প্রতিবাদে আগামীকাল পুড়শুড়া এক বিশাল মিছিলের ডাক দিয়েছে তৃণমূল। তৃণমূল নেতৃত্বের দাবি বিজেপি এইভাবে পার্টি কর্মীদের উপর হামলা করে পুরো আরামবাগ জুড়ে এক অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার আগে।
Related Articles
কৃষি বিলের প্রতিবাদে ব্যান্ডেলে শিখ সম্প্রদায়ের মিছিল।
হুগলি ,২৬ ডিসেম্বর:- যেভাবে কেন্দ্রীয় সরকার কৃষি বিল কৃষকদের উপর চাপিয়ে দিয়েছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজ হুগলির ব্যান্ডেল গুরুদুয়ারা থেকে একটি প্রতিবাদী মিছিল এলাকা প্রদক্ষিণ করে এই মিছিল থেকে আওয়াজ ওঠে অবিলম্বে এ কৃষি বিল প্রত্যাহার করতে হবে। জয় জওয়ান জয় কিষান ধ্বনি তুলে এই মিছিলে অংশ নেন শিখ সম্প্রদায় সহ অন্যান্য মানুষেরা। তাদের […]
মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগে প্যানেল গঠন করার সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২ মার্চ:- দেশের মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ করতে বিশেষ প্যানেল গঠন করার বিষয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই এজেন্ডা নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে তৃণমূল। শীর্ষ আদালতের এদিনের সিদ্ধান্তের পর একটি টুইট করেন নেত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘সুপ্রিম কোর্টের যুগান্তকারী আদেশে গণতন্ত্রের জয় হল! নির্বাচন কমিশনার ও মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়ে […]
জামাইষষ্ঠীতে আর ফেরা হলোনা বাড়িতে , পুলিশ অফিসারের অস্বাভাবিক মৃত্যুর পিছনে ষড়যন্ত্রের আশঙ্কা পরিবারের।
হাওড়া, ৩১ মে:- ডায়মন্ডহারবার থানার এএসআই সমীর দাসের অস্বাভাবিক মৃত্যুর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে আশঙ্কা করছেন পুলিশ অফিসারের পরিবার। হাওড়ার শিবপুরের গণেশ চ্যাটার্জী লেনে আদি বাড়ি নিহত পুলিশ অফিসারের। তার স্ত্রী শুক্লাদেবী জানান, আজ সকালে তাঁরা জানতে পারেন দুর্ঘটনার কথা। তবে তাঁদের সন্দেহ এই দুর্ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে। কেননা তার স্বামীর ঘাড়ে গুরুতর […]








