হুগলি , ১৭ জানুয়ারি:- হুগলি জেলার কোতরং ২ নম্বর কলোনী বাজার এলাকায় বিজেপির লাগানো ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির কেন্দ্রীয় নেতাদের ছবিতে কালি লেপে দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।এদিন সকালে দেখা যায় ২ নম্বর কলোনী বাজার এলাকা সহ ধাসরা পেট্রোল পাম্প এলাকার বিভিন্ন জায়গায় বিজেপির লাগানো ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জেপি নাড্ডা ও অমিত শাহ এর ছবিতে লেপে দেওয়া হয়েছে কালো কালি। এরপর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে।
Related Articles
বর্ধমান স্টেশনের ফলস সিলিং ভেঙে আহত পরিযায়ী শ্রমিক ,রেলের গাফিলতিকেই দায়ী করছেন সাধারণ মানুষ।
পূর্ব বর্ধমান, ৭ জুন:- মাত্র চার মাসের মধ্যে ফের ভেঙে পড়ল বর্ধমান রেল স্টেশনের সামনের ফলস সিলিঙ্গ এর একাংশ। এই ঘটনায় একজন পরিযায়ী শ্রমিক আহত হয়েছেন। এদিকে রবিবার সকালে যখন পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্য থেকে ফিরে নিজের নিজের বাড়ি ফেরার জন্য বাস ধরতে লাইনে দাঁড়িয়েছিলেন সেই সময় হঠাৎই স্টেশনের নবনির্মিত ফলস সিলিং এর একাংশ ভেঙে […]
তিনবারেও ভর্তি নিল না, অবশেষে হাসপাতালের দোরেই মৃত্যু রোগীর।
সুদীপ দাস, ২৩ নভেম্বর:- তিন তিন বার হাসপাতালে নিয়ে এলেও শ্বাসকষ্টের রোগীকে ভর্তি না নেওয়ার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। শেষবার যখন পরিবারের ক্ষোভের মুখে পড়ে ভর্তি নেওয়া হল, তখন আর ওয়ার্ড পর্যন্ত পৌঁছতে পারল না রোগী। ওয়ার্ডে ঢোকার আগেই শেষনিশ্বাস ত্যাগ করলেন বছর ৫০এর গীতা পাশওয়ান। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে। রোগীর পরিবার […]
বিবেকানন্দের জন্মদিবস পালনে বেলুড় মঠে প্রধানমন্ত্রী ৷
হাওড়া,১২ জানুয়ারি:- আজ ৩৬ তম জাতীয় যুব দিবস উপলক্ষে বেলুড় মঠে সকাল থেকে সাজো সাজো রব। ছাত্রছাত্রীরা সকাল থেকে বেলুড় মঠে সারিবদ্ধ ভাবে প্রবেশ করে। সকাল আটটা থেকে বেলুড় মঠের অনুষ্ঠান শুরু হয়। মাননীয় প্রধানমন্ত্রী ঠিক নটা নাগাদ মূল মঞ্চে উপস্থিত হয়ে অনুষ্ঠানে যোগদান করেন। দেশপ্রধান হিবেসে কি শরণার্থীদের মৃত্যুর মুখে কি ঠেলে দিতে পারেন […]







